যে ব্যক্তি আমাকে মনে-মনে স্মরণ করে- আমিও তাকে মনে-মনে স্মরণ করি। যে ব্যক্তি আমার আলোচনা মজলিসের মাঝে করে, আমি তার আলোচনা এর চেয়ে উত্তম মজলিসে করি। অর্থাৎ ফেরেশতাদের মজলিসে তার কথা বলি। এ হলো যিকিরের ফযীলত । যারা দ্বীনের দরস-তাদরীসে অথবা কথাবার্তায় লিগু, তারাও এ হাদীসের ফযীলত পাবে। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এদের অস্তর্ভুক্ত করুন। আমীন। বংশীয় আভিজাত্য মুক্তির জন্য যথেষ্ট নয় আলোচ্য হাদীসের সর্বশেষ বাক্যটি ছিলো- এ বাক্যটিও 'জাওয়ামিউল কালিম' তথা সংক্ষিপ্ত অথচ ব্যাপক তাৎপর্যপূর্ণ হাদীসের অন্তর্ভুক্ত । বাক্যটির মর্মার্থ হলো, যে ব্যক্তি নিজের আমলের কারণে পেছনে রয়ে গেছে, তাকে শুধু তার বংশীয় কৌলিন্য উন্নতির পথে আনতে পারবে না। যেমন- একজনের আমল ভালো নয়, অথচ বংশীয় মর্যাদা তার অনেক, তাহলে সে পেছনেই থেকে যাবে। জান্নাতে সে পৌছুতে পারবে না। অথচ অন্যরা আমলের কারণে ধীরে-ধীরে জান্নাতের যোগ্য হয়ে যাবে। কবির ভাষায়- 44 ০১৪০০৮৮০৮৮৮ ০১৮ 47182 ০৮ মানুষ সামনে চলে গেছে । আর এ ব্যক্তি বদআমলের কারণে পেছনে পড়ে গেছে। নিজেকে শুদ্ধ করেনি । সুতরাং সে অমুক বংশের লোক, অমুক আলেমের ছেলে পীরজাদা বা সাহেবজাদা- এসব আডিজাত্যের কারণে সে অগ্রসর হতে পারবে না, বরং পেছনেই পড়ে থাকবে। যদি বংশীয় পরিচিতি কাজে আসতো, তবে হযরত নৃহ (আ.)-এর 'সাহেবজাদা' জাহান্নামে যেতো না। হযরত নূহ (আ.)-এর মতো মহান নবীর সন্তানের ঠিকানা যদি 'জাহান্নাম' হয়, তাহলে অন্যান্যদের তো কোনো খবরই থাকার কথা নয়। উপরস্ত্ব তিনি নিজ সন্তানের জন্য মাগফেরাতের দু'আ করেছিলেন। কিন্ত্র আল্লাহ্ সাফ জানিয়ে দিয়েছেন ৪ ০৩০ £৪ ১২ তার আমল ভালো নয়। সুতরাং তার ব্যাপারে দু'আ করুল করা হবেনা। ৬/৩/৩/./4৬[01)11.001৬
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।