দেখুন, একটিমাত্র হাদীসের জন্য সাহাবায়ে কেরাম কত দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। এ শুধু একটি ঘটনাই নয়, বরং সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে- তাবিঈনের এরূপ শত ঘটনা কিতাবের পাতায় ভরপুর । তাঁদের মেহনতের ফলেই আজ আমরা ইল্মে দ্বীনের এ সম্পদ পেয়েছি। এ সম্পদের হেফাযতের জিম্মাদারী যদি আমাদেরকে দেয়া হতো, তাহলে এ সম্পদ আমরা না জানি কী “অসহায়' অবস্থায় ফেলে দিতাম। আল্লাহ্র অনুগ্রহে এসব মনীষী এ হ্বীনকে হেফাযত করেছেন। ছ্বীনের প্রতিটি কথা অনাগত প্রজন্মের জন্য রেখে গিয়েছেন । প্রতিটি যুগের যে কোনো মানুষ এ ছীন থেকে উপকৃত হওয়ার সুযোগ সৃষ্টি করে গিয়েছেন। আল্লাহ্র ঘরে জমায়েত হওয়ার ফযীলত আলোচ্য হাদীসে এর পরবর্তী বাক্যে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে লোকগুলো আল্লাহ্র ঘর মসজিদে কুরআন তেলাওয়াতের উদ্দেশ্য বা কুরআনের দরস-তাদরীসের উদ্দেশ্যে অথবা ছ্বীনী কথাবার্তা শোনা ও বলার উদ্দেশ্যে একত্র হয়, আল্লাহ্ তাদের উপর প্রশান্তি নাযিল করেন, তাঁর রহমত এদেরকে ঢেকে নেয় এবং ফেরেশতারা চারিদিক থেকে ওই মজলিসকে ঝেষ্টন করে রাখে । ফেরেশতারা বেষ্টন করে রাখে- এর অর্থ হলো, ফেরেশতারা এসব বান্দার জন্য দুআ, ইস্তেগফার করতে থাকে এবং আল্লাহ্র কাছে এদের জন্য রহমতের প্রার্থনা করতে থাকে। আল্লাহ্র যিকর করো, আল্লাহ্ তোমাদের আলোচনা করবেন আলোচ্য হাদীসে এরপর বলা হয়েছে- - 2১০১9 আল্লাহ তাআলা নিজের মাহফিলে উক্ত মজলিসের লোকদের সম্পর্কে আলোচনা করেন যে, এরা আমার বান্দা, এরা নিজেদের সব কাজ ছেড়ে আমারই জন্য, আমার আলোচনা করার জন্য এবং আমার দ্বীনের কথাবার্তা শোনার জন্য একত্র হয়েছে। আল্লাহ্ নিজের মাহফিলে অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে এদের আলোচনা করাটা চাত্রিখানি কথা নয়। আল্লাহ্র যিকর করা তো আমাদের কর্তব্য । এই মর্মে আল্লাহ্ আমাদেরকে নির্দেশ দিয়েছেন "%'/5১৬ 'তোমরা আমার যিকর বা আলোচনা করো। সঙ্গে রর ভ/ড/জ.&1101)]ব8.001৬
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।