_.. ইসলাহী খুতুবাত ১৫৩ বুখারী শরীফে এসেছে, সাহাবী হযরত জাবির (রা.) রাসূলুল্লাহ (সা.)-এর অত্যন্ত প্রিয় আনসারী সাহাবী । রাসূলুল্লাহ (সা.)-এর ইন্তেকালের পরের ঘটনা। একদিন তিনি বসা ছিলেন। ইত্যবসরে জানতে পারলেন যে, তাহাজ্জুদ-সংক্রাস্ত একটি হাদীস আছে, যেটি তিনি জানেন না, হাদীসটি যে সাহাবী জানেন, তিনি এখন দামেশকে থাকেন। তিনি ভাবলেন, হাদীসটি আমার কাছে মধ্যস্থতাসহ থাকবে কেন? বরং যিনি সরাসরি রাসূলুল্লাহ (সা.)-এর যবান মুবারক থেকে হাদীসটি শুনেছেন, আমিও তার কাছ থেকেই গ্রহণ করবো জাবির (রা.) তখন ছিলেন মদীনায়। মদীনা থেকে সিরিয়ার দামেশক শহরের দূরত্ প্রায় পনেরশ' কিলোমিটার পথও ছিলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ । হযরত জাবির (রা.) এ দীর্ঘ পথ উটের পিঠে করে পাড়ি দিয়ে পৌছুলেন দামেশকে । সেখানে গিয়ে ওই সাহাবীর বাড়ি খুঁজে বের করলেন। ঘরের দরজায় গিয়ে কড়া নাড়লেন। ওই সাহাবী দরজা খুললেন এবং জিজ্ঞেস করলেন, এতদূর কেন এসেছেন? জাবির (রো.) উত্তর দিলেন, আমি শুনেছি তাহাজ্জুদের ফযীলত সংক্রান্ত একটি হাদীস আপনি রাসূলুল্লাহ (সা.)-এর মুখ থেকে শুনেছেন। ওই হাদীসটি আমি আপনার কাছ থেকে সরাসরি গ্রহণ করতে চাই। ওই সাহাবী বললেন, আপনি কি মদীনা থেকে শুধু এ উদ্দেশ্যেই এসেছেন? জাবির রো.) উত্তর দিলেন, হ্যা, শুধু এ উদ্দেশ্যেই এসেছি। সাহাবী বললেন, ঠিক আছে, তাহাজ্জুদের ফযীলত সংক্রান্ত হাদীস পরে শুনুন, এর আগে আরেকটি হাদীস শুনুন। রাসূলুল্লাহ সো.) বলেছেন, যে ব্যক্তি দ্বীনী শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে পথ পাড়ি দিলো, আল্লাহ তাআলা তার জন্য জান্রাতের পথ সুগম করে দেবেন। তারপর তিনি জাবির (র.)-কে তাহাজ্জুদের ফযীলত সংক্রান্ত হাদীস শোনালেন এবং বললেন, এবার ভেতরে আসুন, একটু বসুন, আরাম করুন। আপনার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি। জাবির (রা.) উত্তর দিলেন, না, আমি খাবো না। কারণ, আমি চাই আমার এ দীর্ঘ সফরটি শুধু রাসূলুল্লাহ (সা.)- এর হাদীস শোনার জন্য হোক। এ সফরের মাঝে যেন অন্য কোনো বিষয়ের ছোয়া না লাগে। তাই আমি অন্য কোনো কাজ করতে চাই না। আমার কাজ্কিত হাদীস আমি পেয়ে গিয়েছি। কাজেই আমার ভ্রমণের উদ্দেশ্য সফল হয়েছে। এবার আমি মদীনায় ফিরে যাচ্ছি । আসসালামু আলাইকুম । বলেই তিনি পুনরায় মদীনার পথে রওনা হয়ে গেলেন। ৬/৩/৩/./]4৬[01)11/.001৬
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।