নিজের ফিকির করুন। নিজের দোষ দেখুন। নিজের আচলে চোখ বুলিয়ে দেখুন। আল্লাহ্ যাকে নিজের দোষের ফিকির করার তাওফীক দান করে, সে অন্যের দোষ দেখতে পায় না। অপরের দোষ সে-ই বেশি দেখে, যে নিজেই দোষে জর্জরিত | নিজেকে শুদ্ধ করার ফিকির যার মাঝে নেই, সে-ই অপরের দোষ খুঁজে বেড়ায় । যে ব্যক্তি নিজে অসুস্থ সে অপরের সর্দি-কাশি দেখার সুযোগ পায় কীভাবে? অসুস্থ ব্যক্তি অন্যের অসুস্থতা খুঁজে বেড়ানো নির্বদ্ধিতা বৈ কিছু নয়। হাদীস শরীফে এ ধরনের কাজ থেকে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে, এটা মহা অন্যায়। ইলমে দ্বীন শেখার ফযীলত আলোচ্য হাদীসের চতুর্থ বাক্যটি হলো- _ হস) এ 00০ 4 440০ ০০ 4 ০০8 ৫৮ 0০) যে ব্যক্তি ছ্বীনি-শিক্ষা শেখার উদ্দেশ্যে পথ চললো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেবেন। আলোচ্য হাদীসের এ অংশে আমাদের জন্য রয়েছে মহা সুসংবাদ । আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপর আমল করার তাওফীক দান করুন। যেমন কোনো ব্যক্তির সামনে কোনো মাসআলা উপস্থিত হলো, যার কারণে সে মুফতী সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন হলো এবং এ উদ্দেশ্যে সে বাসা থেকে বের হলো, তাহলে সেও এ হাদীসের সুসংবাদ পাওয়ার যোগ্য হবে। ইল্ম আমাদের কাছে এমনিতেই আসেনি ইল্ম অর্জনের জন্য আমাদের আসলাফ-আকাবির যে মেহনত করেছেন, তার কল্পনাও আমরা করতে পারি না। আজ আমরা বসে কিতাব খুলে হাদীস পড়ে নিচ্ছি এবং এ থেকে মানুষকে ওয়াজ শোনাচ্ছি। এটা আমাদের বড়দের মেহনতের ফসল । তারা ইল্ম অর্জনের জন্য ক্ষুধার জ্বালা সহ্য করেছেন, বস্ত্রের অভাব মাথা পেতে নিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কুরবানি পেশ করেছেন এবং আমাদের পর্যস্ত তা পৌছিয়ে দিয়েছেন। এরূপ কষ্ট-ক্লেশ যদি তারা না করতেন, তাহলে হাদীসের এই বিশাল সম্পদ থেকে আমরা বঞ্জিতই থাকতাম । ৬/৬/৬/./1৬০1)140০0
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।