Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

... ইসলাহী খুতুবাত... .১৫১ যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ্‌ তাআলা কেয়ামতের দিন তার দোষ গোপন রাখে । অপরের দোষচর্চা নয়, বরং দোষ গোপন রাখতে হবে । কারো মাঝে কোনো দোষ দেখলে তা লুকিয়ে রাখার অভ্যাস গড়ে তুলতে হবে এবং তার জন্য দু'আ করতে হবে যে, হে আল্লাহ্‌! লোকটি গুনাহর মাঝে লিপ্ত । আপনি তাকে এ থেকে ফিরিয়ে আনুন এবং তাকে মাফ করে দিন। অথচ বর্তমানে দেখা যায়, মানুষ কারো দোষ দেখলে তা অন্যের কাছে বলার আগ পর্যন্ত স্বস্তি পায় না। এটা গুনাহ। অপরের দোষচর্চা করা কবীরা গুনাহ। অবশ্য কেউ যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে যেমন কাউকে যদি সে হত্যার পরিকল্পনা করে, তাহলে সম্ভাব্য ক্ষতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিকে তা অবহিত করা যাবে । তখন এটা গুনাহ হবে না। অপরের গুনাহর ব্যাপারে তিরস্কার করা এক হাদীসে রাসূলুল্লাহ (সা.) বলেছেন_ ১৮৪০৩ পতিত ০০ _ 4 ৬৯ উস ক কি জি ৪০০৬ (০৫ ৮01 ৮5) 54৬০] ৬০০৪ আ্ড 5০৪০৮) যে ব্যক্তি নিজ ভাইয়ের এমন কোনো গুনাহ সম্পর্কে তিরস্কার করে, যে গুনাহ থেকে সে তাওবা করেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে সে গুনাহতে লিপ্ত করা ছাড়া মৃত্যু দেবেন না। যেমন এক ব্যক্তি একটি গুনাহ করলো এবং পরবর্তীতে তাওবা করে নিলো, অথচ তুমি সুযোগ পেয়ে তাকে বলে বসলে যে, ওহো তুমি তো সেই- যে অমুক গুনাহটি করেছো অথবা তোমাকে তো আমি চিনি যে, তুমি কেমন লোক! আল্লাহ্‌ বলেন, তোমার এ ধরনের তিরস্কার আমার পছন্দ নয়। এর ফলে তোমাকেও আমি এ গুনাহতে লিপ্ত করবো । এর আগে তোমার মৃত্যু হবে না। সে তো আমার কাছে তাওবা করেছে। যার ফলে আমি গুনাহটি তার আমলনামা থেকে মুছে দিয়েছি। সুতরাং তুমি তাকে তিরস্কার করার কে? অতএব কারো গুনাহ প্রকাশ করা যাবে না। এ নিয়ে তাকে তিরস্কারও করা যাবে না। আল্লাহ তাআলা তো আমাদেরকে দারোগা বানিয়ে পাঠাননি যে, আমরা অপরের দোষ খুঁজে বেড়াবো। অপরের দোষ খোজা এবং এ নিয়ে তাকে হেয় প্রতিপন্ন করা কবীরা গুনাহ। ৬/৬/৬/./1৬1)140০0

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।