আলোচ্য হাদীস থেকে এ শিক্ষা পাওয়া যায় যে, সব নেক কাজই মূল্যায়নযোগ্য। সুতরাং কোনো নেক কাজকে ছোট মনে করা যাবে না। কে জানে আল্লাহ্র কাছে কোন্ আমলটি ভালো লেগে যায়। তবে “অমুক আমল আল্লাহ্র কাছে প্রিয়” 'অমুক আমলের কারণে আল্লাহ্ সব গুনাহ মাফ করে দেন' এ জাতীয় হাদীস দ্বারা উদ্দেশ্য হলো ছোট বড় সব নেক কাজের প্রতি মানুষকে উৎসাহিত করা । এর কারণে শুধু ওই নেক আমলকে নাজাতের জন্য যথেষ্ট মনে করা যাবে না। এক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ওই ব্যক্তি ব্যর্থ, যে কামনা-বাসনার পেছনে লেগে থেকেছে। মনে যা এসেছে তা-ই করেছে। হালাল-হারামের বাছ-বিচার করেনি । জায়েয-নাজায়েয যাচাই করে দেখেনি । অথচ এ আশা করে রেখেছে যে, আল্লাহ্ তো ক্ষমাশীল ও দয়াবান। তিনি সব মাফ করে দেবেন। রাসূলুল্লাহ (সা.)-এর অভ্যাস এক হাদীসে এসেছে, একবার রাসূলুল্লাহ (সা.) বাজার থেকে একটি বন্ত কিনলেন। ওই যুগে মানুষ দিনার-দেরহাম মেপে দিতো । তাই রাসূলুল্লাহ (সা.) দিরহাম ঘ্বারা দাম পরিশোধ করার সময় বললেন, কিছুটা ঝৌক দিয়ে মাপো। অর্থাৎ আমার জিম্মায় যে পরিমাণ দিরহাম পাওনা আছে, এ থেকে আরো বেশি দাও। অপর হাদীসে এসেছে, তিনি বলেছেন- 51259 1 ১590 তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, যে পরিশোধ করার সময় ভালোভাবে পরিশোধ করে। দেনা পরিশোধের সময় টালবাহানা না করা, যথাসময়ে দিয়ে দেয়া এবং পাওনা চেয়ে খুশিমনে অতিরিক্ত দেয়া- এ সবই ভালোভাবে পরিশোধ করার অন্তর্ভুক্ত । ইমাম আবু হানিফা (রহ.)-এর অসিয়ত হ্যবৃত ইমাম আবু হানিফা (রহ.)। ফিকাহশান্ত্রে তিনি আমাদের ইমাম । তার ফিকহের আলোকেই আমরা যাবতীয় আমল করি। তিনি নিজের ছাত্রদের উদ্দেশ্য একটি অসিয়তনামা লিখেছিলেন। সেখানে লেখা ছিলো, “কারো সঙ্গে যখন বেচা-কেনা করবে, তখন পরিশোধের সময়ে একটু বাড়িয়ে পরিশোধ করবে । কখনও কম দেবে না। মূলত এটা রাসূলুল্লাহ (সা.) এরই সুন্নাত। অথচ ৬/৬/৬/./৬1)140০0
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।