ডা. আবদুল হাই রেহ.)-এর একটি বাণী ডা. আবদুল হাই (রহ.) বলতেন, আমি যখন আল্লাহ্র ইবাদত করি এবং তার প্রতি মহব্বত সৃষ্টি হওয়ার জন্য দু'আ করি যে, হে আল্লাহ! আমার মাঝে আপনার মহব্বত তৈরি করে দিন, তখন আমি অনুভব করি, আল্লাহ্ যেন আমাকে বলছেন, তুমি কি আমাকে ভালোবাসতে চাও? অথচ আমি তো অদৃশ্য, তাহলে আমাকে ভালোবাসবে কীভাবে? আমাকে তো এমনভাবে ভালোবাসতে হবে, যেন সরাসরি আমাকে দেখতে পাচ্ছ। সুতরাং এ লক্ষ্যে একটা কাজ করো, তুমি আমার বান্দাদেরকে ভালোবাস, তাদের উপর দয়া করো, তাদের সঙ্গে কোমল আচরণ করো । এর মাধ্যমে আমার সঙ্গে তোমার গভীর ভালোবাসা সৃষ্টি হবে। এটাই আমাকে ভালোবাসার পথ ও পদ্ধতি । অতএব, একজন সাধারণ মানুষকেও হেয় চোখে দেখা যাবে না। বরং তার প্রতিও দরদ ও ভালোবাসা দেখাতে হবে। তার দুঃখ-কষ্টে এগিয়ে যেতে হবে। তার প্রয়োজন পূরণে সক্রিয় ভূমিকা রাখতে হবে। আল্লাহ্ওয়ালাদের অবস্থা আমাদের সকল বুযুর্গের অবস্থা ছিলো, তারা মানুষকে গুনাহের সাগরে ডুবে থাকতে দেখলে গুনাহগারকে ঘৃণা করতেন না; বরং ঘৃণা করতেন গুনাহকে। কারণ, গুনাহর প্রতি ঘৃণা প্রদর্শন ওয়াজিব কিন্তু মানুষকে হেয় মনে করা ইসলামের শিক্ষা নয়। হযরত জুনাইদ বাগদাদী (রহ.)-এর ঘটনা হযরত জুনাইদ বাগদাদী (রহ.)-এর ঘটনা । তিনি দজলার পাড় দিয়ে হাটছিলেন। তখন দেখতে পেলেন উদ্ভট কিছু যুবক কিশতির মধ্যে বসে আড্ডা মারছে। উপচানো রস-আনন্দে, গান-বাজনায় তারা মেতে ছিলো। এরূপ আড্ডার পরিবেশে কোনো মোল্লা-মৌলভীকে দেখতে পেলে আড্ডাবাজরা সাধারণত হাসি-তামাশা করে। এসব যুবকও তা-ই করলো। তারা জুনাইদ বাগদাদী (রহ.)-এর উদ্দেশ্যে একথা ওকথা বলতে লাগলো। এটা দেখে জুনাইদ বাগদাদী রেহ.)-এর সঙ্গী তাকে বললেন, হযরত! আপনি এসব যুবকের জন্য বদদু'আ করুন। এরা একে তো নিজেরা গুনাহতে লিপু, পরস্ত্র আপনাকে নিয়েও হাসি-তামাশায় লিপ্ত। জুনাইদ বাগদাদী (রহ.) তখন হাত উঠালেন, দু'আ করলেন, হে আল্লাহ্! আপনি এসব যুবককে এ দুনিয়াতে যেমনিভাবে আনন্দে রেখেছেন, আখেরাতেও তাদেরকে এরূপ আনন্দ দান করুন। ৬/৩/৩/./]4৬[01)11/.001৬
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।