হযরত নূহ আ.)-এর একটি চমতকার ঘটনা হরত নূহ (আ.) এর জাতি তুফানে আক্রান্ত হয়েছিলো । ফলে তারা ধ্বংস হয়ে গিয়েছিলো । তারপর আল্লাহ তাআলা হযরত নৃহ (আ.)-কে নির্দেশ দিয়েছিলেন যে, কিছু মাটির পাত্র বানাও। নূহ (আ.) আল্লাহ্র নির্দেশ পালনে লেগে গেলেন। দিন-রাত শুধু এ কাজেই লেগে থাকলেন। এক পর্যায়ে পাত্র যখন অনেক হয়ে গেল, তখন আল্লাহ্ নির্দেশ দিলেন, সব পাত্র ভেঙ্গে ফেলো। এতে হযরত নূহ (আ.) বিচলিত হলেন। বললেন, হে আল্লাহ্! আমি এগুলোর পেছনে খুব কষ্ট করেছি, আর তা আপনারই নির্দেশ করেছি। এখন আপনি ভাঙ্গার নির্দেশ দিচ্ছেন! আল্লাহ্ উত্তর দিলেন, এটা আমার নির্দেশ । অবশেষে কী আর করা । নূহ (আ.) আল্লাহ্র নির্দেশ পালনার্থে সব পাত্র ভেঙ্গে ফেললেন। কিন্তু তার অস্তর ছিলো ভারাক্রান্ত । এত কষ্টের জিনিস নিজহাতে ভাঙ্গার কারণে তিনি দুঃখ পেয়েছিলেন। তার হৃদয়ের অবস্থা দেখে আল্লাহু বললেন, হে নৃহ! তুমি পাত্রগুলো বানিয়েছিলে আমারই নির্দেশে । এগুলোর পেছনে তোমর ঘাম ঝরেছে। ফলে এগুলোর প্রতি তোমার ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে। নিজেরই শ্রমের ফসল আবার নিজ হাতে ভেঙ্গে ফেলেছ। এটাও ছিলো আমার নির্দেশ । কিন্ত এ নির্দেশ পালন করতে গিয়ে তুমি ব্যথিত হয়েছ। নিজের শ্রম এভাবে ধ্বংস করে দেয়ার জন্য তোমার মন চাচ্ছিলো না। এবার চিন্তা করো, এসব সৃষ্টিজীব আমারই হাতের সৃষ্টি । তোমার জাতির মানুষগুলোকে সৃষ্টি করেছি আমি । অথচ তুমি এক কথায় বলে দিলে- 10৬ ০৮৬৭ ৩৮৮০৪ এ৩ 2৩৯ ০০৫৮ 99) হে আমার পালনকর্তা! আপনি পৃথিবীর বুকে কোনো কাফের গৃহবাসীকে রেহাই দেবেন না। সব কাফেরকে ধ্বংস করে দিন | -(সূরা নৃহ : ২৬) তোমার এই একটিমাত্র প্রার্থনায় আমি নিজ সৃষ্টিকে ধ্বংস করে দিয়েছি। মূলত হযরত নূহ (আ.)-কে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করেছেন যে, মাটির পাত্রগুলো বানানোর নির্দেশ আমি দিয়েছি। আমার নির্দেশে তুমি এগুলো বানিয়েছ। তোমার নিজস্ব খাহেশ পূরণের জন্য তুমি এগুলো বানাওনি। আর এ মাটিও ছিলো আমার । অথচ সেই পাত্রগুলোর প্রতি তোমার কত ভালোবাসা! সুতরাং আমার সৃষ্টির প্রতি কি আমার ভালোবাসা থাকবে না? ৬/৬/৬/./৬1)140০0
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।