Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

_ আসলে লায়লার বাসস্থানের প্রতি আমার আসক্তি নেই। বরং আমার আসক্তি হচ্ছে এ বাসস্থানের বাসিন্দার প্রতি । এ বাসস্থান তো স্ বাসিন্দারই বাসস্থান । এ দেয়ালগুলোর মাঝেও আমি তার ছোয়া খুঁজে পাই। মজনূন লায়লার প্রেমের আকর্ষণে যদি তার বাড়ি-ঘর চুমো দিতে পারে এবং এরই মধ্য দিয়ে ইশৃক প্রকাশ করতে পারে, তাহলে যে ব্যক্তি আল্লাহ্‌কে ভালোবাসে, সে তারই বান্দাকে ভালোবাসা ছাড়া আল্লাহ্র ভালোবাসার চিন্তা কীভাবে করতে পারে? আল্লাহ্র ভালোবাসা কি লায়লার ভালোবাসার চেয়েও কম? মসনবী শরীফে মাওলানা রূমী (রহ.) লিখেছেন, মজনূন লায়লার শহরের কুকুরকেও ভালোবাসতো । লায়লার শহরের কুকুর- সামান্য এ ভাবনাটুকুও তার অন্তরে পুলক জাগাতো। এরপর মাওলানা রূমী লিখেন- 3% & 90 2 0৮০৮ 509 9 ৫৫ ০ ৫ মাওলার ভালোবাসা কীভাবে লায়লার ভালোবাসা অপেক্ষা কম হয়? লায়লার ভালোবাসার জোয়ারে ভাটা আছে আর মাওলার ভালোবাসার জোয়ারে ভাটা নেই। সমূহ ভালোবাসার আধার আমার মাওলা- আমার আল্লাহ্‌ । তিনি সকল বাদশাহর বাদশাহ । সুতরাং তার প্রতি ভালোবাসা থাকতে হবে। সে ভালোবাসার আকর্ষণে তার সব সৃষ্টিকেই ভালোবাসতে হবে। এমনকি একটি জন্তর প্রতিও মহব্বত থাকতে হবে। এ জন্তটি তো আমার আল্লাহ্‌র সৃষ্টি । এ কারণেই ইসলামী শরীয়তের জীব-জন্তর অধিকারও নিশ্চিত করা হয়েছে এবং তাদের প্রতিও সহমর্মিতা দেখানোর নির্দেশ দেয়া হয়েছে। একটি কুকুরকে পানি পান করানোর ঘটনা বুখারী শরীফে এসেছে, এক পেশাদার ব্যভিচারিণী কোথাও যাচ্ছিলো । পথিমধ্যে সে দেখতে পেলো, একটি কুকুর পিপাসায় কাতর হয়ে পড়ে আছে। পিপাসার উব্রতায় সে জমিন চাটছে। পাশেই ছিলো একটি কৃপ। এ দৃশ্য দেখে মহিলার মনে দয়া জাগলো । তাই সে নিজের পা থেকে মোজা খুলে নিলো এবং মোজা ভর্তি করে কৃপ থেকে পানি তুলে এনে কুকুরটিকে পান করালো । ব্যডিচারিণী মহিলার এ কাজটি আল্লাহ্‌র কাছে দারুণভাবে গৃহীত হলো। ফলে আল্লাহ্‌ তাকে মাফ করে দিলেন। সুতরাং আল্লাহকে ভালোবাসতে হলে তার ৬/৩/৩/./]4৬[01)11/.001৬

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।