Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

৫ ইসলাহী খুতুবাত... হাম্দ ও সালাতের পর! “জীওয়ামিউল কালিম' কী? আলোচ্য হাদীসটি বর্ণনা করেছেন সাহাবী হযরত আবু হুরায়রা (রা.)। রাসূলুল্লাহ (সা.) এর পবিত্র মুখ থেকে নিসৃত বেশ ক'টি বাক্য হাদীসটিতে স্থান পেয়েছে। শব্দশরীরের দিক থেকে যদিও হাদীসের বাক্যগুলো সংক্ষিপ্ত, কিন্তু মর্মীর্থের দিক থেকে প্রতিটি বাক্য ব্যাপক তাৎপর্যপূর্ণ । এক হাদীসে রসূলুল্লাহ (সা.) বলেছেন 40 ৫/ 5% "আল্লাহর পক্ষ থেকে আমাকে “জাওয়া্মীউল কালিম' দান করা হয়েছে! অর্থাৎ- শব্দবিবেচনায় যদিও সংক্ষিপ্ত; কিন্তু মর্মার্থ ও আমলের দিক থেকে ব্যাপক তাৎপর্যসমৃদ্ধ ভাষা আল্লাহ্‌ আমাকে দান করেছেন। আলোচ্য হাদীসটিও এই শ্রেণীভুক্ত। কারো দুশ্চিন্তা দূর করার মাঝে সাওয়াব রয়েছে প্রথম বাক্যটিতে রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের জাগতিক কোনো দুঃখ-দুশ্চিন্তা দূর করলো, যেমন এক মুমিন বিপদে পড়লো, অপর মুমিন তার সহযোগিতায় এগিয়ে এলো, কথা বা কাজ দ্বারা কিংবা অন্য কোনোভাবে তাকে সহযোগিতা করলো, তাহলে এর জন্য বিশাল সাওয়াব রয়েছে । তাহলো, আল্লাহ তাআলা কেয়ামতের দিন তার কোনো দুঃখ-দুশ্চিস্তা রাখবেন না। অসচ্ছল ব্যক্তিকে সুযোগ দেয়ার ফযীলত দ্বিতীয় বাক্যের মর্মার্থ হলো, যে ব্যক্তি কোনো মুমিন ভাইয়ের বিপদ দূর করার লক্ষ্যে কোনো সুযোগ সৃষ্টি করে দিলো, যেমন এক ব্যক্তি খগগ্রস্ত, খণ পরিশোধ করার ব্যাপারে সে সম্পূর্ণ আন্তরিক ৷ ওয়াদামতো সে খণ পরিশোধ করার ইচ্ছা তার পুরোপুরি আছে। কিন্তু অসচ্ছলতার কারণে পারছে না। এখন খণদাতার এ অধিকার আছে যে, সময়মতো সে তার টাকা দাবি করবে, আবার সে ইচ্ছা করলে ঝণগ্রহীতার অপারগতার দিকে লক্ষ্য করে আরো কিছুদিনের সময়ও দিতে পারে। যদি দ্বিতীয়টি করে, তাহলে তার এ সামান্য দয়ার জন্য আল্লাহ্‌ তাকে দুনিয়া ও আখেরাতে দয়া করবেন। তার অসচ্ছলতা দূর করে দেবেন। এই মর্মে কুরআন মজীদে আল্লাহ তাআলা বলেছেন : ৬/৬/৬/./] 1৬ 01)1144৮.001৬

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।