Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী ইসলাম তো অনেক দূরের কথা। সাধারণ মানবতার দাবিও তো এটা ছিলো। লোকটিকে একটু দেখবে কতটুকু আহত হয়েছে । যথাসম্ভব সহযোগিতা করা তো ছিলো মানবিক কর্তব্য । রাসূল (সা.) আলোচ্য হাদীসটির মাধ্যমে একথাই বলেছেন : কোনো মুসলমানের চরিত্র এটা নয় যে, অপর মুসলমানকে অসহায় অবস্থায় ফেলে রেখে সে কেটে পড়বে। বরং তার পাশে দীড়ানো, সাধ্যানুযায়ী সহযোগিতা করাই তো একজন মুসলমানের কর্তব্য । রাসূল (সা.) এর আদর্শ রাসূল (সা.) এর চরিত্র ছিলো, তিনি যখনই শুনতেন যে, অমুক ব্যক্তির এটা প্রয়োজন অথবা সে পীড়িত, বিপদগ্রস্ত, তখনই তিনি অস্থির হয়ে পড়তেন । হৃদয় উজাড় করে সহযোগিতার জন্য এগিয়ে যেতেন। সাহায্য না করা পর্যস্ত তিনি প্রশান্তি পেতেন না। শুধু হুদায়বিয়ার সন্ধির সময় যখন তিনি কাফেরদের সঙ্গে সন্ধি করলেন, তখন আল্লাহ্‌র হুকুমে- মুসলমানদের সাহায্য না দিতে এবং কাফেরদের হাতে ফেরত দিতে অঙ্গীকারাবদ্ধ ছিলেন। তাই তিনি মক্কা থেকে পালিয়ে আসা মুসলমানদেরকে মন্কায় ফিরিয়ে দিতে বাধ্য ছিলেন। এটা ছিলো তার অপারগতা । এ ছাড়া ইতিহাসে এমন ঘটনা খুঁজে পাওয়া যায় না যে, তিনি কোনো মুসলমানকে সাহায্য করতে সকল সামর্থ্য প্রয়োগ করেননি । আজ তার আদর্শ আমাদের বড়ই প্রয়োজন। প্রয়োজন “ভাই ভাই' আলোকিত সমাজ । আল্লাহ্‌ আমাদেরকে এ তাওফীক দান করুন । আমীন। 5 2 রা ক. 8. পাত ৬ 8 ০ - 05050 ০7 এ] ০৭) 0 (75 2৮7 ৬/৬/৬/./1৬01)140০0

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।