Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

সকল মুসলমান আমার তাই। সকলের সাথে ভাইয়ের মতো আচরণ করবো, আল্লাহ আমাদেরকে দয়া করুন । আমাদের হৃদয়ে কথাটি গেথে দিন। হাদীসের পরবর্তী অংশে “মুসলমান মুসলমান ভাই ভাই" এর কিছু নিদর্শন পেশ করা হয়েছে। প্রথম নিদর্শন হলো মুসলমান কম্মিনকালেও অপর মুসলমানের প্রতি অত্যাচারের হাত বাড়ায় না। যেহেতু সে ভাই। ভাইয়ের উপর কি কেউ অত্যাচার করতে পারে? তার জান-মাল, ইজ্জত-আক্রু সকল কিছুর প্রতিই সে আন্তরিকভাবে লক্ষ্য রাখে । লক্ষ্য রাখে, তার সমূহ অধিকারের প্রতি । তারা পরস্পর সহযোগী অতঃপর রাসূল (সা.) বলেছেন : মুসলমান কখনও অপর মুসলমানকে শক্রর হাতে ছেড়ে দেয় না। বরং সে সর্বদা তার সাহায্যে একপায়ে খাড়া থাকে। বিপদকালে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়ে । তাকে অসহায় ছেড়ে দেয় না। সে ভাবতেও পারে না অমুক বিপদে পড়েছে তাতে আমার কী? যার বিপদ, সে-ই সামলাবে। এটা আমার সাথে কিসের সম্পর্ক। আমার তো কিছু হয়নি। এ ধরনের স্বার্থপরতা দেখিয়ে কেটে পড়া কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। বরং মুসলমানের কর্তব্য হলো, কোনো মুসলমান অসুস্থ হলে, বিপদে পড়লে কাধে কাধ মিলিয়ে সহযোগিতার জন্য এগিয়ে আসবে। দুঃখ ও পেরেশানি দূর করতে চেষ্টা করবে। নিজের সময় ও ব্যস্ততার প্রতি না তাকিয়ে সাহায্যের জন্য অথসর হবে। এ যুগের একটি শিক্ষণীয় ঘটনা আমরা এক নাজুক সময় অতিক্রম করছি। এখন মানবতার রূপ বদলে গেছে। এখন মানুষ হয়ে গেছে অমানুষ | একটা সময় ছিলো, কেউ হোচট খেয়ে পড়ে গেলে তাকেও ধরতে, ধরে তুলতে অনেকেই ছুটে আসতো । পথে-ঘাটে কোনো দুর্ঘটনা ঘটলে অনেকেই সাহায্যের লক্ষ্যে দৌড়ে আসতো । অথচ আমাদের বর্তমান অবস্থা কেমন যাচ্ছে- একটি ঘটনা বললে বুঝতে পারবেন। আমি একবার দেখলাম, একটি গাড়ি এক লোককে ধাক্কা মেরে চলে গেছে। লোকটি চিৎ হয়ে রাস্তায় পড়ে গেলো । তারপর তার পাশ দিয়ে কমপক্ষে বিশ-পচিশটি গাড়ি চলে গেছে। আল্লাহ্র কোনো বান্দার পক্ষে সম্ভব হলো না যে, রাস্তায় নেমে তাকে একটু সাহায্য করবে। অথচ আজকের পৃথিবীর সকলেই নিজেদেরকে সভ্য ও প্রগতিশীল বলে দাবি করে। ৬/৬/৬/./1৬০1)140০0

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।