Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

এ জঙ্গি লোকগুলোর মাঝেই এসেছেন আমাদের নবীজী সো.)। বললেন, সকলেই পড়ো- লা-ইলাহা ইল্লাল্লাহ । সকলকে এক কালিমার বন্ধনে দিলেন আবদ্ধ করে। একই বিশ্বাসের বাধনে গেঁথে দিলেন যুদ্ধমুখর দুই জঙ্গি গোত্রকে। নিভে গেল বিছেষের লেলিহান। যুদ্দ থেমে গেল। এমনও সময় ছিলো, তাদেরকে দেখে কেউ কল্পনাও করতো না এরা আপস করবে । কারণ, তারা ছিলো একে অপরের খুনপিয়াসী। ভ্রাতৃত্বের শক্ত প্রাচীর গড়ে উঠলো তাদের লে টে টব রঃ *আর তোমরা সেই নেয়ামতের কথা স্মরণ কর, যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তোমরা পরস্পর শক্র ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন। ফলে এখন তোমরা তার অনুগহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছো ।” -(সূরা আলে-ইমরান : ১০৩) আমরা আজ মূলনীতি ভুলে বসেছি সারকথা, আলোচ্য হাদীসটির মাধ্যমে রাসূল (সা.) প্রধানত একটি মূলনীতির কথা বলেছেন। মূলনীতিটি হলো, মুসলমান মুসলমান ভাই ভাই। এ ক্ষেত্রে ভাষা, গোত্র ও রং এর কোনো ভেদাভেদ নেই। পরস্পর শ্রাতৃত্বসুলড আরচণ করবে, একথা ভাববার অবকাশ নেই। সে তো আমার বংশের নয়, কিংবা আমার দেশের নয়। এ জাতীয় কথা সর্বপ্রথম আমাদেরকে মন থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। বদ্ধপরিকর হতে হবে, মুসলমানমাত্রই আমার ভাই। ইসলামের ইতিহাস সাক্ষী, মুসলমানরা যখন পরাজিত হয়েছে, লাঙ্ছনা-গঞ্জনার শিকার হয়েছে এর মৌলিক কারণ ছিলো একটাই । তাহলো, তারা পরস্পর ভ্রাতৃত্ববোধ হারিয়ে ফেলেছে। কেউ হয়তো প্ররোচনা দিয়েছে, বিভেদ সৃষ্টি করেছে যে, অমুক তো তোমার জাতির কেউ নয়, সে তো ভিন্ন জাতির। পরিণামে মুসলিম জাতি অনেক কিছুই হারিয়েছে। হে আল্লাহ্‌! আমাদের হৃদয়ে এ মূলনীতি বসিয়ে দিন। আমীন। আর আমরা মুখ ফেনায়িত করে বলি, মুসলমান মুসলমান ভাই ভাই । অথচ কার্যক্ষেত্রে আমরা তার কী প্রমাণ দেখাচ্ছি? বিষয়টি অনুধাবন করে আত্মজিজ্ঞাসার সময় এসেছে। নিজের হিসাব নিজে নেয়ার প্রয়োজন দেখা দিয়েছে। অতীতে ভুল করে থাকলে এ মুহূর্তে দৃর্প্রতিজ্ঞ হওয়া উচিত। পৃথিবীর ৬/৬/৬/./৬1)140০0

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।