Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামের বন্ধনে সবাই আবদ্ধ এ মহান মর্যাদা বিলাল পেয়েছেন। আরবরা যাকে গোলাম বলে, কৃষ্ণ-কুশ্রী বলে ভর্সনা করে, যার বংশীয় আভিজাত্য নেই, সেই বিলাল জান্নাতে নবী করীম (সা.)-এর আগে! পক্ষান্তরে আবু লাহাব, কুরআনের ভাষায় তার জন্য লা'নত হচ্ছে। কুরআন বলছে : “আবু লাহাবের উভয় হাত নিপাত যাক ।' হযরত সুহাইল রুমী (রা.)। আরবে নবাগত । কালেমা পড়েছেন। আর তার কত মর্যাদা। হযরত, সালমান (রা.)। ইরানে যার জন্ম। নবী করীম (সা.) এর দরবারে এসেছেন, ঈমান এনেছেন। মর্যাদার শীর্ষচূড়ায় আসীন হয়েছেন। নবী করীম 220 01 ০4 “সালমান আমার পরিবারেরই একজন ।' রাসূল (সা.) ইসলামী ভ্রাতৃত্বের লাঠি ব্যবহার করেছেন। সাম্প্রদায়িকতা, জাতীয়তা, বংশ ও ভাষা বিছেষের সকল মূর্তিকে পিটিয়ে তাড়িয়েছেন। ঘোষণা করেছেন : আমরা সেই আল্লাহ্‌র: গোলাম, অনুগত বান্দা যিনি সকল নর-নারীকে সৃষ্টি করেছেন একই পুরুষ ও একই নারী থেকে । আরো ইরশাদ করেছেন : ৮০] ০১০১০। ০ “ঈমানদারগণ পরস্পর ভাই ভাই ।" মদীনার অন্যতম দুটি গোত্রের নাম আউস ও খাযরাজ। রাসূল (সা.) যখন মদীনা এলেন, তখন তারা পরস্পর - লড়াইয়ের আগুনে জুলছিল। পিতা মৃত্যুকালে অসীয়ত করে যায়- বাবা! সব কাজ তো করবে। কিন্ত্রী আমার শক্রদের থেকে প্রতিশোধ নেয়ার কথা কখনও ভুলবে না। জাহিলী যুগে একটি যুদ্ধ হয়েছিলো । 'হারবে বাসূস' তথা বাসূস যুদ্ধ নামে প্রসিদ্ধ সংঘাত । যুদ্ধটির সূচনা হয়েছিলো এভাবে যে, এক লোকের মুরগির বাচ্চা ঢুকে পড়েছিলো অন্যজনের জমিতে । জমির মালিক ক্রোধের মাথায় বাচ্চাটি মেরে ফেলছে। এই দেখে বেরিয়ে এলো মুরগির মালিক। রাগে ফেটে পড়ার উপক্রম । শুরু হলো কথা কাটাকাটি । অতঃপর লাঠালাঠি। তারপর বের হলো তরবারি। একদিকে মুরগির মালিকের গোত্র, অন্যদিকে জমির মালিকের খান্দান। লড়াই শুরু হলো, এক মুরগির বাচ্চাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হলো। চললো দীর্ঘ চল্লিশ বছর । ৬/৩/৬/.এ] 1৬011140০0৬

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।