মুসলমানের প্রতি সত্যিকারের ভ্রাতৃসুলভ আচরণ করা উচিত । চাই সে মুসলমান তার অপরিচিত হোক না কেন! তার প্রতি একটা টান ও আকর্ষণ থাকা উচিত। তার সাথে পূর্বপরিচিত বা আত্মীয়তার বন্ধন নেই তবুও সে ভাই। সে তোমার আপন। সে তোমার পরম স্বজন | রাসূল (সা.) পবিত্র এ বাক্যটির মাধ্যমে সমাজে গড়ে-ওঠা-বিভেদ ও সাম্প্রদায়িকতার সকল ভিত সমূলে উপড়ে ফেলেছেন। কে কোন দেশের, কার কোন ভাষা, গোত্রীয় আভিজাত্যের অধিকারী কে- এসব চিন্তা করার কোনো অবকাশ এখানে নেই। দেশ, ভাষা, বংশ ও বর্ণের অতল গহ্বরে নিমজ্জিত আমাদের চলমান সমাজকে নিয়ে আসতে চেয়েছেন দীপ্তিময় আন্তরিকতাপূর্ণ এক সোনালি সমাজে । বলতে চেয়েছেন : মুসলমান মুসলমানে কোনো ভেদাভেদ নেই, তফাৎ নেই, ঝগড়া নেই, হিংসা ও মারামারি নেই। তারা তো প্রস্পর ভাই ভাই। দেশ, বর্ণ ও বংশীয় মর্যাদা তাদের যাই হোক না কেন- তারা মুসলমান । সুতরাং তারা ভাই ভাই । আপন ভাইয়ের মতো ভাই । অতএব, তাকে ভ্রাতৃত্বের মাপকাঠিতে বিবেচনা করতে হবে। কেউ কারও বড় নয় আল্লাহ তাআলা কথাটি অত্যন্ত হৃদয়গ্রাহী ভঙ্গিতে বলেছেন। ইরশাদ হয়েছে- 4 ৮4:59 এ ৬ 5৮ কত (৫ ৩ ঘ্ঁ ৫ ৬৩ ৮৫০ ডি. টে নিলি ঞ পতিত - ৮ 225 00 ০ শা ঝি) ২৬ টা ৩]9৯05৪ 0 “হে মানবজাতি! আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পরে পরিচিত হও। নিশ্চয় আল্লাহ্র নিকট সে-ই সর্বাধিক সম্ভ্রান্ত, যে সর্বাধিক খোদাভীরু | -(সূরা হুজুরাত : ১৩) আয়াতটিতে খুব সংক্ষেপে আলোচিত হয়েছে মানববংশের উৎপত্তি ও বিস্তারের মূল কথাটি । আল্লাহ্ বলেছেন : মানবজাতি, তোমাদের সকলকে সৃষ্টি করেছি একই নর ও নারী থেকে। বংশসূত্রে তোমরা সকলেই অভিন্ন! আদম- হাওয়া তোমাদের আদি পিতা-মাতা । তোমাদের সকলের মা হযরত হাওয়া (আ.), পিতাও একজন, হযরত আদম (আ.)। মাও এক পিতাও এক । অতএব, কেউ কারো থেকে মহান নয়। ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।