Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের কতটুকু দায়িত্ব এটা মুসলিমজীবনে এক বিরাট জিজ্ঞাসা। এটা ঠিক যে, এক মুসলমান অন্য মুসলমানকে কষ্ট দেবে না। জুলুম-অত্যাচারের হাত বাড়াবে না। অপর মুসলমানের অধিকার পদদলিত করবে না। তার আবেগ-অনুভূতিকে আহত করবে না। কিন্ত এতটুকুতেই কি দায়িত্ব শেষ হয়ে যাবে? মূলত মুসলমানের প্রতি মুসলমানের দায়িত্ব আরো ব্যাপক ও বিস্তৃত। মুসলমান মুসলমানের সাহায্যে এগিয়ে আসবে শরীরের একটি সক্রিয় অঙ্গের মতো । নিজের সবটুকু শক্তি-সামর্থ উৎসর্গ করে দেবে অপর মুসলমানের প্রয়োজন পূরণে, সমস্যার সমাধানে । তার দুঃখ-দুর্দশায় ব্যথিত হবে, ব্যাকুলমনে এগিযে আসবে, এটা মুসলমান হিসেবে তার দায়িত্ব । এ দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। কুরআন মজীদে ইরশাদ হয়েছে 1) ১5513741219) 14012 ০ কপ ই ১১৪ এ রো “তোমরা সতকর্ম করো, তাহলে সফলকাম হবে ।” -(সূরা হজ্জ : ৭৭) *কল্যাণ' ও “মঙ্গল' অর্থ ব্যাপক। অন্যের সঙ্গে সদাচরণ, ভাল ব্যবহার, দয়া-মমতা ও সহমর্মিতা, অন্যের প্রয়োজনে সক্রিয় সহযোগিতা সবই মঙ্গল ও কল্যাণকর। একটি অর্থপূর্ণ হাদীস সাহাবী হযরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) সূত্রে বর্ণিত, রাসূল (সা.) ইরশাদ করেছেন, মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমানকে জুলুমও করে না, শত্রর হাতেও তুলে দেয় না। যে ব্যক্তি মুসলমানের একটি কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্টও দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের ক্রটি গোপন রাখবে, আল্লাহ তাআলাও কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন । -(আবু দাউদ, কিতাবুল আদাব, বাবুল মুআখাত) মুসলমান মুসলমান ভাই ভাই হাদীসটির প্রথম বাক্যে রাসূল (সা.) একটি মূলনীতি নির্দেশ করেছেন। বলেছেন : "মুসলমান মুসলমানের ডাই” । আর সকলেরই জানা আছে, ভাইয়ের প্রতি ভাইয়ের আচরণ কেমন হয়। ভাইয়ের প্রতি ভাইয়ের মহব্বত ও আন্ত রিকতা কেমন থাকে। রাসূল (সা.)-এর বক্তব্যের অর্থ হলো. মুসলমান ৬/৬/৬/./৬1)140০0

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।