হাকীমুল উম্মত আশরাফ আলী থানভী (রহ.) তার মাওয়ায়েষে একটা কঠোর অভিজ্ঞতা তুলে ধরেছেন। তার ভাষায়- পৃথিবীতে শান্তিতে জীবন যাপন করার পথ একটাই । তাহলো, মাখলুকের উপর থেকে আশার রঙিন স্বপ্ন ঝেড়ে ফেলো । যেমন এ আশা করা যে, অমুক ব্যক্তি আমার সঙ্গে ভালো ব্যবহার করবে । অমুক প্রয়োজনে আমার কাজে আসবে । আমার দুঃখ-বেদনায় শেয়ার করবে- এ জাতীয় আশা বর্জন করে এক আল্লাহ্র প্রতি ভরসা করা। কারণ, মাখলুক থেকে আশা হটিয়ে নেয়ার পর যদি তাদের পক্ষ থেকে ভালো কিছু পাওয়া যায়, এতে অনেক আনন্দ পাওয়া যায়৷ কারণ, তখন আশার চেয়ে বেশি পাওয়া গেল। মোটকথা, আশা-আকাঙ্কা সৃষ্টির উপর নয়, বরং স্রষ্টার উপর রাখা উল্চিত। এতে সুখময় জীবন অর্জন করতে পারবে। দুনিয়া শুধু বেদনা দেয় দুনিয়ার বৈশিষ্ট্য হলো, সে আঘাত করবে, দুঃখ দেবে। কখনও যদি আনন্দের কিছু পাও, তবে মনে করবে এটা আল্লাহ তাআলার বিশেষ অনুহাহ ও ইহসান। আর দুঃখজনক কিছু ঘটলে বুঝে নেবে, এটা তো আমার পাওনা ছিলো। সুতরাং অধিক অনুতাপের প্রয়োজন নেই। বরং মাখলুকের উপর নির্ভরশীল না হয়ে আল্লাহ্র উপরই ভরসা রাখো, তাহলে “ইনশাআল্লাহ্' পরিপূর্ণ সুখ ও আনন্দ পাবে। আল্লাহৃওয়ালাদের অবস্থা এত কথা যা বললাম, এগুলো আমাদের বড়দের কথা । কিন্তু শুধু বলা ও শোনা ছ্বারা কাজ হয় না; বরং কথাগুলো অন্তরে স্থান দিতে হবে। কার্যক্ষেত্রে তা বাস্তবায়ন করতে হবে। অপরের উপর আশা ছেড়ে দিয়ে সব আশা আল্লাহ্র কাছে করতে হবে। আল্লাহওয়ালাদেরকে দেখুন, তারা কত প্রশাস্ত। কঠিন বিপদের সময়েও তারা আল্লাহ্র উপর সন্তুষ্ট । কষ্টের সামান্য ছটা দেখা গেলেও তা তাদের জন্য ক্ষণিকের। দুঃখ-বেদনা ও কষ্টে তারা একেবারে অস্থির হয়ে যান না। কারণ, তারা সম্পর্ক গড়ে তুলেছেন প্রভুর সাথে । মাখলুক থেকে তারা দৃষ্টি সরিয়ে নিয়েছেন। যার ফলে তারা আত্তবিক প্রশাস্তি খুঁজে পেয়েছেন। এক বুযুর্গের ঘটনা ঘটনাটি লিখেছেন হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহ.)। এক বুযুর্গকে কেউ জিজ্ঞেস করলো, হযরত! কেমন আছেন? তবিয়ত কেমন? ৬/৩/৩/./]4৬[01)11/.001৬
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।