Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

করবে একমাত্র আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য । সুনামের জন্য, শুকরিয়া পাওয়ার জন্য এসব করো না। উদ্দেশ্যে গড়মিল থাকলে দুনিয়াতেও শান্তি পাবে না। স্বজন যখন দুশমন হয় আরবী ভাষায় একটি প্রসিদ্ধ প্রবাদ সমাজের ভুল চিন্তা-ধারণার কারণেই সষ্ট। বলা হয়- ১+১৩০/4 4১76 অর্থাৎ স্বজনরা বিচ্ছুর মতো। তথা আত্মীয়-স্বজন যদি দুশমনে পরিণত হয়, তখন ধ্বংস করার চিন্তায় ব্যস্ত থাকে। কখনও সন্তুষ্ট হয় না। আর এই শক্রতা তখন সৃষ্টি হয়, যখন সদাচরণ করে বিনিময়ের আশা করা হয়। ফলে আশানুরূপ বিনিময় পাওয়া না গেলে ওই আত্মীয় বিচ্ছু তথা দুশমনে পরিণত হয় । বিনিময়ের আশা তো তখন থাকে না, যখন উত্তম আচরণ দ্বারা উদ্দেশ্য হয় আল্লাহ্‌র নির্দেশ ও রাসুল (সা.) এর সুন্নাত পালন। তখনকার চিন্তার ধরন হয় স্বচ্ছ ও পবিভ্র। তখন মনে করা হয়, এই আত্মীয় বিনিময় না দিলেও কিছু যায় আসে না। কারণ, আল্লাহ্‌ তো অবশ্যই বিনিময় দেবেন। আত্মীয়-স্বজনের কাছ থেকে সদাচরণের বিনিময় না পাওয়া গেলে এর মধ্যেই রয়েছে প্রকৃত স্বাদ। কেননা, ওই মহান মালিক, যার সন্ত্রষ্টির উদ্দেশ্য সদাচারণ করা হয়েছে, হাদিয়া দেয়া হয়েছে, তিনি অবশ্যই এর উত্তম প্রতিদান দেবেন। আত্মীয়দের সঙ্গে রাসূলুল্লাহ (সা.) এর ব্যবহার রাসূলুল্লাহ (সা.) তার আত্মীয়দের সঙ্গে কেমন আচরণ করেছেনঃ হাতেগোনা কয়েকজন আত্মীয় ব্যতীত অবশিষ্ট সবাই তো ছিলো রাসূলুল্লাহ (সা.) এর দুশমন ও রক্তপিপাষু। নির্যাতন ও ষড়যন্ত্রের প্রতিটি তীর তারা রাসূলুল্লাহ (সা.) এর দিকে তাক করে রেখেছিলো । এমনকি তার চাচা, চাচাত ভাই- যারা ছিলো নিকটাত্মীয়, অথচ ক্ষতি করার ব্যাপারে ছিলো সদা সচেষ্ট। কিন্ত তিনি আত্মীয়দের অধিকার আদায়ে কখনও কোনো ক্রটি করেননি। মক্কা বিজয়ের সময় প্রতিশোধ নেয়ার মতো পূর্ণ সুযোগ পাওয়া সত্বেও তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। তখন তিনি ঘোষণা করেছিলেন যে ব্যক্তি হারাম শরীফের ভেতরে আশ্রয় নেবে, সে নিরাপদ ৷ যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে_ সেও নিরাপদ, তিনি কারো থেকে প্রতিশোধ নেননি । মোটকথা, আত্মীয়-স্বজনের পক্ষ থেকে দুর্বযবহার পাওয়া সত্বেও সদাচরণ করা নবীজি (সা.)-এর সুন্রাত। মন্দের প্রতিদান ভালোর মাধ্যমে দেয়াও তার আরেকটি সুন্নাত। ৬/৬/৬/./৬1)140০0

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।