Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

এক বুযুর্ণের বিরল হাদিয়া হযরত শাহ আব্দুল আযীয (রহ.) তাবলীগ জামাতের বিশিষ্ট একজন মুরুব্বী ছিলেন। আমার পিতার সঙ্গে তার গভীর সখ্য ছিলো। তার কাছে তিনি প্রায়ই আসতেন । আমার মনে আছে, আমার আব্বার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে যখন তিনি দারুল উলুম আসতেন, তখন যা হাদিয়া নিয়ে আসতেন, তা ছিলো সত্যিই বিরল ও চমৎকার। এ ধরনের হাদিয়া আমরা কোথাও আর দেখিনি । যেমন- কখনও তিনি এক দিস্তা কাগজ নিয়ে আসতেন এবং আব্বাজানের খেদমতে পেশ করতেন। দেখুন, কাগজের দিস্তা হাদিয়া হিসাবে পেশ করার ঘটনা মনে হয় এটাই নতুন। কিন্ত এ আল্লাহ্‌র বান্দা তো জানতেন যে, মুফতী সাহেব €রহ.) লেখক মানুষ, কাগজ তার কাজে আসবে । লেখার মাধ্যমে তিনি যে খেদমত করবেন, এতে আমার অংশও থাকবে, আমিও সাওয়াব পাবো। অনেক সময় কালির দোয়াত হাদিয়া নিয়ে আসতেন। এবার বলুন, লৌকিকতা উদ্দেশ্য থাকলে কালির দোয়াত কি হাদিয়া দেয়া যেত? কিন্ত তার লক্ষ হলো, আল্লাহ্‌র সন্তুষ্টি এবং হাদিয়া গ্রহীতাকে আরাম পৌছানো । তিনিই পারেন এ ধরনের হাদিয়ার চিন্তা করতে! যদি মিষ্টির প্যাকেট হাদিয়া দেয়া হতো, তবে আব্বাজান নিজে তো খেতেন না, খেলেও কটাই বা খেতেন, বরং তখন অন্যদের খাওয়ার কাজে আসতো । হাদিয়া দেয়ার জন্যও বিবেক-বুদ্ধি থাকা দরকার হাদিয়া দেয়ার ক্ষেত্রে বিবেক-বুদ্ধি থাকা দরকার । আর বিবেক-বুদ্ধি এমনিতেই আসে না, বরং আল্লাহ্‌র তাওফীক সাথী হলে, তার সন্ত্টি উদ্দেশ্য হলে এবং ইখলাস ও আন্তরিকতা থাকলে, তখনই আসে বিবেক-বুদ্ধি । যেখানে সুনাম কুড়ানো উদ্দেশ্য থাকে, সেখানে বিবেক অচল হয়ে পড়ে। সেখানে তো প্রথাই হয় মুখ্য উদ্দেশ্য । বর্তমানের সমাজটা কুপ্রথার জালে আবদ্ধ । আত্ত্বীয়- স্বজনের হকের ব্যাপারটিকে এই কুপ্রথা' আচ্ছন্ন করে ফেলেছে। এসব সামাজিক কুপ্রথা বর্জন করতে হবে| যে হাদিয়া সাওয়াবের 'কারণ', তা আজ এই কুপ্রথার কারণে আযাবের “কারণ' হয়ে দীড়িয়েছে। সুতরাং কুপ্রথার জাল থেকে সকলকেই বেরিয়ে আসতে হবে। প্রতিটি কাজ আল্লাহ্র জন্য করো এ তো গেল হাদিয়ার কথা । এছাড়াও আত্মীয়-স্বজনের আরো অধিকার রয়েছে। যেমন- তাদের বিপদ-আপদে সহযোগিতা করা, প্রয়োজনের মুহূর্তে পাশে দাড়ানো ইত্যাদি বিষয়েও রাসূলুল্লাহ (সা.) এর শিক্ষা হলো, এসব কিছু ৬/৩/৬/.এ] 1৬011140০0৬

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।