আব্বাজান মুফতী শফী (রহ.) প্রায়ই ঘটনাটি শোনাতেন। দেওবন্দের এক বুযুর্গ ঘাস কাটতেন। তারপর তা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন । প্রতিদিন তার আয় হতো ছয় পয়সা । দু'পয়সা নিজের প্রয়োজনে খরচ করতেন, দু'পয়সা দান করতেন আর অবশিষ্ট দু'পয়সা দারুল উলুম দেওবন্দের উলামাদেরকে দাওয়াত খাওয়ানোর উদ্দেশ্যে জমা করে রাখতেন । যখন দাওয়াত খাওয়ানোর মতো টাকা জমা হয়ে যেত, তখন দারুল উলুম গিয়ে দাওয়াত দিয়ে আসতেন । দাওয়াতি মেহমানদের মধ্যে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী (রহ.), মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী (রহ.) সহ অনেক আকাবির উপস্থিত হতেন। এসব উলামায়ে কেরাম বলতেন, আমরা পুরো মাস ওই বুযুর্গের দাওয়াতের অপেক্ষায় থাকতাম। কারণ, এ দাওয়াত ছিলো হালাল উপার্জনের দাওয়াত এবং একমাত্র আল্লাহ তাআলার মহব্বত ও ভালোবাসাতাড়িত দাওয়াত এ দাওয়াতে যে নূর ও পরিতৃপ্তি অনুভূত হতো, তা অন্য কোনো দাওয়াতে হতো না। তীরা বলতেন, তার দাওয়াত খাওয়ার পর কয়েকদিন পর্যন্ত অস্তরে নূর অনুভূত হতো এবং ইবাদত ও যিকির-আযকারে মজা লাগতো । কাজেই মহব্বতের সঙ্গে হাদিয়া দিলে তার মূল্যায়ন করা উচিত। প্রথাগত জিনিস হাদিয়া দিও না হাদিয়া দেয়ার মাঝে লক্ষ রাখতে হবে যে, হাদিয়া-তোহফার অন্যতম উদ্দেশ্য হলো, আরাম পৌছানো ও খুশি করা। যে হাদিয়ায় প্রথার ব্যাপারটা প্রাধান্য পায়, সেই হাদিয়ায়ে সাধারণত এসবের কোনো বালাই থাকে না। বরং প্রথা পুরণ করাই উদ্দেশ্য থাকে । যেমন- কেউ কাউকে মিষ্টির প্যাকেট বা কাপড়-লুঙ্গি হাদিয়া দিলো আর এ নির্দিষ্ট বস্তুগুলো ছাড়া অন্য কিছু হাদিয়া দেয়াটাই যেন প্রথায় পরিণত হয়েছে। মানুষ মনে করে, এগুলো ছাড়া অন্য কোনো কিছু হাদিয়া দেয়া যাবে না। দিলে লজ্জার ব্যাপার হবে। মানুষ বলবে, এটাও কী হাদিয়া? মূলত ইসলামের শিক্ষা এটা নয়। বরং ইসলামের শিক্ষা হলো, ইখলাসপূর্ণ হাদিয়া দাও। হাদিয়া দেয়ার সময় লক্ষ করো, তার কোন জিনিস প্রয়োজন। সেই জিনিসটাই তাকে হাদিয়া দাও ৷ এতে ওই ব্যক্তি আরাম পাবে, খুশিও হবে। ৬/৬/৬/./৬1)140০0
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।