একে অপরকে হাদিয়া দিলে তোমাদের মাঝে হদ্যতা সৃষ্টি হবে। তবে এটা তখন হবে, যখন আল্লাহ্র সন্তুষ্টি উদ্দেশ্য থাকে ৷ আত্মীয়-স্বজনের হক আদায়ের উদ্দেশ্যে, নিজের আখেরাত সাজানোর উদ্দেশ্যে এবং আল্লাহ্র সামনে কৃতকর্ম কবুল হওয়ার উদ্দেশ্যে হাদিয়া দিলে। ওই হাদিয়াই পারস্পরিক ভালোবাসার কারণ হবে । কিন্ত্র দুঃখজনক হলেও সত্য, আমরা এসব উদ্দেশ্যে হাদিয়া দেই না। আমরা হাদিয়া দিয়ে থাকি সমাজের চোখে ভালো হওয়ার জন্য। সামাজিক রসম পালন ছাড়া সহীহ নিয়তে হাদিয়া দেয়ার তাওফীক আমাদের হয়ে উঠে না। অনেক সময় পুরুষদের মনে কোনো আত্তীয়কে হাদিয়া দেয়ার ইচ্ছা জাগলে তখন স্ত্রী একথা বলে বিরত রাখে যে, এখন দিলে কী লাড- অমুক সময়ে তাদের অনুষ্ঠান হবে, তখন হাদিয়া দিলে নাম হবে এবং আপনার দায়িতৃও আদায় হবে । অথচ লাভ হলো এখন। কারণ, এখনকার হাদিয়ায় কোনো লৌকিকতা ছিল না। হাদিয়ার বস্ত না দেখে দাতার আবেগ দেখ রাসূলুল্লাহ (সা.) এর শিক্ষা হলো, কী হাদিয়া দিলো, তা দেখ না, বরং দেখো, কেমন অনুভূতি নিয়ে হাদিয়া দিয়েছে। মুহব্বতের সঙ্গে সামান্য জিনিস দিলেও গ্রহণ করবে। তাই তো তিনি বলেছেন_ ৪৯০০৮৮৬০০৪৬ ১৪ 0)১১ ৪) ০০৪ 3 5 6 53 তর ১৬০) | “এক প্রতিবেশী অপর প্রতিবেশীর হাদিয়াকে কখনও তুচ্ছ ভাবতে পারবে না। যদিও তা ছাগলের পায়া হয়।" অর্থাৎ- প্রতিবেশী যদি সামান্য ছাগলের পায়াও হাদিয়া পাঠায়, তবে তা ছোট মনে করো না। হাদিয়ার পরিমাণ দেখ না, বরং দেখ তার আবেগ ও উৎসাহ। যদি মহব্বতের সঙ্গে হাদিয়া পাঠায়, তাহলে তার মূল্যায়ন করো। এ হাদিয়া তোমার জন্য বরকতময় হবে। কিন্তু অনেক মূল্যবান বন্ত যদি সুনাম কুড়ানোর উদ্দেশ্যে দেয়া হয়, তাহলে সে হাদিয়া বরকতময় হবে না। সাধারণত ছোট জিনিস হাদিয়া দেয়ার ক্ষেত্রে লৌকিকতা থাকে না। কারণ, সাধারণ মানের জিনিস হাদিয়া দেয়ার মাঝে দেখানোর কী-ই বা থাকে। পক্ষান্তরে দামী জিনিস হাদিয়া দেয়ার ক্ষেত্রে অনেক সময় লৌকিকতা চলে আসে । সুতরাং সামান্য জিনিস হাদিয়া দিলে তার মূল্যায়ন বেশি করা উচিত। ৬/৩/৬/.এ] 1৬011140০0৬
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।