Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী খুতুবাত_ ১১৯ _ পক্ষান্তরে যে হাদিয়ার জন্য তোমার কোনো অপেক্ষা ছিলো না; বরং আল্লাহ কারো মনে ঢেলে দিয়েছেন আর সে আপনার জন্য নিয়ে এসেছে, তাহলে সে হাদিয়া বরকতপূর্ণ। এক বুযুর্গের ঘটনা দরবেশ প্রকৃতির বুযুর্গ ছিলেন তিনি । নামটা এই মুহূর্তে মনে নেই। বুযুর্গদের উপর অনেক সময় কঠিন পরিস্থিতি অতিবাহিত হয়। এই বুযুর্গও এমনি এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন । একবার তিনি খাবারের অভাবে পড়লেন। কয়েকদিন পর্যন্ত ক্ষুধার্ত কাটালেন। ভক্ত ও মুরিদানের সামনে ওয়াজ করছিলেন, অথচ তখনও তার পেটে কিছু পড়েনি। ফলে শক্তি কমে এলো । আওয়াজ ক্ষীণ হয়ে এলো। এক মুরিদ ব্যাপারটা লক্ষ্য করে উঠে বাড়িতে চলে গেল । কিছুক্ষণ পর একটি প্রেটে করে খাবার সাজিয়ে নিয়ে এলো । খাবার দেখে বুযুর্গ ক্ষণিক ভেবে বলে উঠলেন, না, এ খানা খাব না; যাও, ফিরিয়ে নিয়ে যাও । মুরিদও বুযুর্গের কথামতো খাবার নিয়ে ফিরে গেল। কারণ, মুরিদ জানতো যে, আমার পীর সাহেব একজন কামেল বুযুর্গ । সুতরাং তার নির্দেশ সঙ্গে-সঙ্গে মানা উচিত। এর মধ্যে কোনো “রহস্য' থাকতে পারে। তাই সে খাবার বাড়িতে নিয়ে গেল। আজ-কালের মুরিদদের মতো পীর সহেবকে খেতে বাধ্য করলো না। তারপর কিছু সময় অতিবাহিত হওয়ার পর সে পুনরায় খাবারের প্রেটটি নিয়ে এলো । বুযুর্গ বললেন, হ্যা, এবার গ্রহণ করলাম | এই বলে তিনি প্রেটটি হাতে তুলে নিলেন। উক্ত বুযুর্গ প্রথমবার খাবার গ্রহণ করলেন না, দ্বিতীয়বার গ্রহণ করলেন- এর কারণ কী? আসলে এর কারণ হলো, প্রথমবারে এ খাবারের প্রতি তার অপেক্ষা ও আগ্রহ ছিলো। কারণ, মুরিদ যখন উঠে গিয়েছিল, বুযুর্গ তখন তা লক্ষ্য করে আনুমান করে নিয়েছিলেন যে, সে মনে হয় আমার জন্য খাবার আনতে গেছে। আর হাদীস শরীফে এসেছে, অপেক্ষার হাদিয়া বরকতপূর্ণ নয়। তাই তিনি প্রথমবার ফিরিয়ে দিলেন এবং দ্বিতীয়বার গ্রহণ করলেন। কারণ, দ্বিতীয়বার অপেক্ষা ও আগ্রহের বিষয়টি ছিলো না। হাদিয়া দাও, মহব্বত বাড়াও হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন (১৯৬০ এ ৪৮ ৬ € ২৯৯1 ৩ ৬০১১১) 7 চু 1১1 *তোমরা পরস্পরকে হাদিয়া দাও, মহব্বত বাড়াও।' ৬/৩/৩/./1৬[01)11/.001৬

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।