Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

উপহার দেয়ার সময় আল্লাহ তা*আলার সন্তুষ্টি উদ্দেশ্য, নাকি বিনিময় পাওয়া উদ্দেশ্য, তা বুঝবে কীভাবে? এর পরিচয় হলো, উপহার দেয়ার সময় এই অপেক্ষা করা যে, গ্রহীতা তার প্রশংসা করবে বা এ আশায় থাকা আমাদের ঘরে যখন কোনো অনুষ্ঠান হবে, তখন সেও উপহার নিয়ে আসবে । ফলে আপনার অনুষ্ঠানে সে কোনো উপহার না দিলে যদি তার সঙ্গে দৃরত্ সৃষ্টি হয় বা যদি অভিযোগ করেন যে, আমি এতো দিয়েছিলাম; কিন্ত সে তো কিছুই দিলো না। তখন বোঝা যাবে, আপনি যখন উপহার দিয়েছিলেন, তখন আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিলো না। সুতরাং দিলেন, কিন্তু সাওয়াবটা নষ্ট করে ফেললেন। আর'্যদি উপহার দেয়াকালে এ ধরনের কোনো আশা না থাকে, অভিযোগও থাকে, বরং শুধু আল্লাহর সক্ত্রষ্টিই কাম্য হয়, তখন বোঝা যাবে, আপনার উপহার দেয়াটা আল্লাহর সন্ষ্টি অর্জনের উদ্দেশ্যেই হয়েছিলো । এ ক্ষেত্রে উপহারদাতা ও গ্রহীতা উভয়ই সৌভাগ্যবান । হাদিয়া হালাল ও পবিত্র সম্পদ আব্বাজান মুফতী শফী (রহ.) বলতেন, মুসলমানদের ওই সম্পদ জগতের মধ্যে সবচে উত্তম ও হালাল, যা এক মুসলমানকে অপর মুসলমান আন্তরিকতার সঙ্গে হাদিয়া তথা উপহার হিসাবে দেয়। কারণ, তোমার উপার্জিত টাকার মাঝে ক্রুটি থাকতে পারে বিধায় হালাল হওয়ার ব্যাপারে সন্দেহ থাকতে পারে, কিন্ত কোনো মুসলমান যদি আন্তরিকতার সাথে তোমাকে কিছু হাদিয়া দেয়, তাহলে এটা হালাল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এজন্যই হযরত থানভী (রহ.)-কে হাদিয়া দেয়ার নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম-নীতি ছিলো । তিনি হাদিয়ার কদর করতেন এবং নিজের প্রয়োজনীয় খাতে খরচ করার চেষ্টা করতেন। কেননা, হাদিয়ার মাল অত্যন্ত বরকতপূর্ণ। তবে আল্লাহর সন্ষ্টির উদ্দেশ্য থাকতে হবে। তাহলে দাতা-গ্রহীতা উভয়ই সৌভাগ্যবান হবে। অন্যথায় নয়। অপেক্ষার পর প্রাপ্ত হাদিয়া বরকতপূর্ণ নয় এক হাদীসে এসেছে, যদি তোমার মন কাউকে এজন্য কামনা করে যে, সে আসবে এবং আমাকে হাদিয়া দেবে । তুমি তার হাদিয়ার প্রতি লালায়িত। তাহলে এই হাদিয়া বরকতপূর্ণ নয়। ৬/৬/৬/./] 1৬ 91)1144৮.001৬

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।