“সমপরিমাণ বিনিময় আদায়কারী আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয় বরং প্রকৃতপক্ষে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হলো সে, যে আত্মীয়তার সম্পর্ক তার সঙ্গে ছিন্ন করার পরও সে বন্ধন ছিন্ন করে না।' অর্থাৎ যে আত্মীয় আমার সঙ্গে যেমন ব্যবহার দেখাবে, আমিও তার সঙ্গে তেমন ব্যবহার দেখাবো । যদি সে আত্মীয়তার বন্ধনের তোয়াক্কা করে, আমিও করবো । যদি না করে, আমিও করবো না- এ জাতীয় মানসিকতা যে রাখে, প্রকৃতপক্ষে সে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয়। সে কোনো সাওয়াব পাবে না। বরং প্রকৃতপক্ষে আত্মীয়তা রক্ষাকারী ওই ব্যক্তি, যার অধিকার অপরে খর্ব করলো, তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, তবুও সে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ওই আত্মীয়ের সঙ্গে ভালো ব্যবহার করে গেলো। সুখে-দুঃখে সম্পর্ক ছিন্নকারী আত্মীয়টির পাশে দীড়ালো। তাহলে সে ব্যক্তিই পাবে পরিপূর্ণ সাওয়াব। আমরা কুসংস্কারের জালে আবদ্ধ বর্তমানে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, আত্মীয়-স্বজনের হক বলতে কিছু আছে কি? উত্তরে প্রত্যেকেই বলবে, হ্যা, অবশ্যই তাদের অনেক হক আছে। কিন্ত জরিপ করলে দেখা যাবে হকগুলো কে কতটুকু আদায় করেছে । তখন এটা স্পষ্ট, হয়ে উঠবে যে, আমাদের গোটা সামাজিকতাকে কুপ্রথা গ্রাস করে ফেলেছে। শুধু কুপ্রথার সীমানাতেই আটকে আছে সমাজ। এছাড়া বাড়তি কোনো সম্পর্ক বর্তমানে নেই। যেমন- বিয়ে-শাদীর অনুষ্ঠানে যোগ দিলে উপহার দেয়ার প্রথা আমাদের দেশে আছে । এখন কারো কাছে উপহারটা দেবে মনে চাচ্ছে না বা উপহার দেয়ার মতো সামর্থ্য তার নেইঃ অথচ সে চিন্তা করে খালিহাতে বিয়েতে গেলে সুন্দর দেখাবে না বা অন্যান্য আত্মীয়-স্বজন কী বলবে, তখন তো নাক কাটা যাবে, তাছাড়া অনুষ্ঠানের আয়োজকরা বলবে, আমরা তো তাদের বিয়েতে এ ধরনের উপহার দিয়েছিলাম, অথচ তারা তো কিছুই দিলো না। এ জাতীয় চিন্তা মাথায় আসার পর সে একটা উপহার নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করলো । সুতরাং এ উপহারটা আন্তরিকতার সাথে দেয়া হলো না। বরং প্রথা রক্ষা ও সুনামের জন্য দেয়া হলো। যার ফলে উপহার দেয়ার কারণে সাওয়াব তো হলোই না, বরং গুনাহের অধিকারী হলো । ৬/৬/৬/./1৬1)140০0
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।