Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

আতীয়-সবজন খুশি হয়, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এর বিনিময় দেয়, তাহলে এটা বাড়তি নেয়ামত। কিন্ত্রী তারা যদি খুশি না হয়, কৃতজ্ঞতা প্রকাশ না করে এবং কোনো বিনিময় নাও দেয়, তাহলেও কিছু যায় আসে না। বরং তখনও আমাকে ভালো আচরণ করে যেতে হবে। আল্লাহপ্রদত্ত কর্তব্য হিসাবে আমাকে তা পালন করে যেতেই হবে। কৃতজ্ঞতা ও বিনিময়ের আশা করো না আত্তবীয়-স্বজনের অধিকার আদায় করা ভালো, তাদের অধিকার আদায় করা দরকার- একথাগুলো আমরা প্রত্যেকেই মুখে-মুখে উচ্চারণ করে থাকি। কিন্ত সমস্যা দেখা দেয় তখন, যখন আত্মীয়ের প্রতি সদাচরণ করার পর বিনিময়ের আশায় বসে থাকে | মনে-মনে ভাবে, এর বিনিময় পাওয়া যাবে বা কমপক্ষে কৃতজ্ঞতা হলেও প্রকাশ করবে কিংবা অন্যান্য আত্মীয়ের কাছে আমার গুণকীর্তন গাইবে। এরূপ আশা করার পর যখন "আশা" আশাই থেকে যায়, তখনই দেখা দেয় সমস্যা । কারণ, তখন আমরা বলে থাকি, আমি অমুকের সঙ্গে কত সুন্দর ব্যবহার করলাম, অথচ সে ফিরে পর্যন্ত তাকালো না। তার মুখে “শুকরিয়া শব্দটিও এলো না। সে তো এর কোনো মূল্যই দিলো না! এ জাতীয় মন্তব্যের ফলে এর যে সাওয়াবটুকু আমরা পাওয়ার উপযুক্ত হই, তাও নষ্ট করে ফেলি । ভবিষ্যতেও তার সঙ্গে আর ভালো ব্যবহার করি না; বরং বলি, তার সঙ্গে ভালো ব্যবহার করে লাভ কী? তার মুখে একটু 'শুকরিয়া' শব্দটাও তো বের হলো না। তার সঙ্গে কী ভালো ব্যবহার করবো? এসব কারণেই রাসূলুল্লাহ (সা.) বলেছেন, কারো সঙ্গে সদাচরণ করার সময় শুধু আল্লাহ তা*আলাকে সস্তরষ্ট করার জন্যই কর। এ আশা নিয়ে করো না যে, সেও আমার সঙ্গে সদাচরণ করবে বা কৃতজ্ঞতা প্রকাশ করবে কিংবা বিনিময় দেবে । আত্মীয়তার বন্ধন রক্ষাকারী কে? এ হাদীসটি সব সময় স্মরণ রাখা উচিত যে, রাসূলুল্লাহ্‌ (সা.) বলেছেন- 180 225) 5255 8১2157/141651৬ 1৮74০ (3৬৬ ০০190 0 ৮ 5 ১ আভা 5১৬) ৬/৬/৬/./1৬1)140০0

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।