১১৪. .. ইসলাহী খুতুবাত_ মিনি সকলের পিতা একজন- হযরত আদম (আ.)| তীর মাধ্যমেই আমরা সৃষ্টি হয়েছি, বংশ, দল-উপদল ও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বসবাস পরবতীদের সৃষ্ট । মানুষ এই সূত্র ধরেই আজ গোটা পৃথিবীতে বিস্তৃত. এর ফলে নিকটাত্ীয় দূরবর্তী আত্বীয়তে পরিণত হয়েছে। একটা পর্যায়ে এসে একে অপরের পরিচয়ও ভুলে গিয়েছে নিকটাত্রীয় বা দূরাত্ীয়- সবাই কিন্ত আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, এ বন্ধন থেকে কেউ কখনও মুক্ত হতে পারে না। অধিকার আদায়ের মাঝে রয়েছে প্রশাস্তি সামুজিকতার দৃষ্টিকোণ থেকে আত্মীয় বলা হয় নিকটবর্তী আত্মীয়কে। যেমন_ ভাই-বোন, চাচা-চাচি, স্বামী-স্ত্রী, মামা-খালা, পিতা-মাতা । এদের জন্য বিশেষ কিছু অধিকারের কথা আল্লাহ তা'আলা বলেছেন। কারণ, আত্মীয়- স্বজনের অধিকার সঠিকভাবে আদায় করলে নিরাপদ সমৃদ্ধ জীবন লাভ করা যায়। জীবন তখন শান্তিময় হয়। পক্ষান্তরে অধিকার আদায় না করলে সৃষ্টি হয় ঝগড়া-বিবাদ, হিংসা-বিদ্বেষ ও মামলা-মোকদ্দমা । প্রত্যেকে যদি নিজ আত্মীয়- স্বজনের অধিকার আদায়ে যতুবান হয়, তবে কোনো ঝগড়া-বিবাদ থাকে না। মামলা-হামলার ঘটনাও তখন ঘটে না! এজন্যই আত্মীয়তার অধিকার আদায়ের ব্যাপারে আল্লাহ বিশেষ নির্দেশ দিয়েছেন। আল্লাহর সন্তষ্টির জন্য সদাচরণ করো এমনিতে প্রতিটি ধর্ম ও সভ্যতার মাঝেই আত্মীয়তার বন্ধন রক্ষা করার সবক রয়েছে। প্রত্যেক ধর্মই একথা বলে যে, আত্মীয়দের সঙ্গে সুন্দর আচরণ করো । কিন্তু আত্মীয়দের অধিকারের ব্যাপারে রাসূলুল্লাহ (সা.) যে মূলনীতি দিয়েছেন, তা অন্যান্য ধর্ম ও সভ্যতার নীতিমালার মতো নয়। রাসূলুল্লাহ (সা.) কর্তৃক প্রদত্ত নীতিমালা মুলত আত্মীয়দের অধিকার সঠিকভাবে নিশ্চিত করে। আল্লাহর সন্তুষ্টি । অর্থাৎ- আত্মীয়-স্বজনের প্রতি সদাচরণ করার সময় এ নিয়ত থাকতে হবে যে, এটা আল্লাহ তা'আলার নির্দেশ । এ নির্দেশটি পালনের মাধ্যমে আমি তীরই সন্তুষ্টি কামনা করছি। এভাবে নিয়তকে বিশুদ্ধ রাখতে পারলে এর অপরিহার্য ফল হবে, সদাচরণ করে ওই আত্তীয় থেকে বিনিময়ের আশা অন্তরে থাকবে না। বরং মনে তখন এটাই থাকবে যে, আমি আল্লাহকে খুশি করার জন্যই আত্রীয়-স্বজনের সঙ্গে সদাচরণ করছি । আমার কোমল ব্যবহারে যদি ৬/৬/৬/./1৬0111.001৬
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।