হামদ ও সালাতের পর! হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি করে যখন অব্যাহতি নিলেন, তখন নৈকট্য ও আত্ীয়তার বন্ধন দীড়িয়ে গেলো । অপর একটি হাদীসে এসেছে, আল্লাহ তাআলার আরশের খুটি ধরে দীড়িয়ে গেলো । প্রশ্ন হলো, এরা দীড়ালো কীভাবে? মূলত এ প্রশ্নের সদুত্তর আল্লাহ ও তার রাসূল (সা.)-ই ভালো জানেন। এটা আমার বোধগম্য নয়। কারণ, নৈকট্য ও আত্মীয়তা এমন বিষয়, যার কোনো আকৃতি নেই। এমন বেশ কিছু বিষয় রয়েছে- যাদের কোনো রূপ নেই। পরকালে আল্লাহ তাদেরকে দৈহিক প্াকৃতি দান করবেন। যাহোক, আত্মীয়তার বন্ধন দীড়িয়ে গেলো এবং আল্লাহ তা'আলার নিকট আবেদন করলো, হে আল্লাহ! এমন একটি স্থানে আমার অধিকার ক্ষুপ্র হওয়া থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। অর্থাৎ_ দুনিয়াতে মানুষ আমার হক ক্ষুণ্ন করবে। এ থেকে আপনার নিকট আশ্রয় কামনা করি। কেউ যেন আমার হক নষ্ট না করতে পারে৷ উত্তরে আল্লাহ বললেন, তুমি কি এর উপর সম্তষ্ট নও যে, আমি ঘোষণা করে দিই, যে ব্যক্তি তোমার অধিকার পদদলিত করবে, আমি তাকে শাস্তি দেব এবং তার অধিকার আমি পূরণ করবো না? এবার আত্মীয়তার বন্ধন বলে উঠলো, হে আল্লাহ, আমি সন্তষ্ট। তারপর আল্লাহ বললেন, এই মর্যাদা আমি তোমাকে দিলাম এবং ঘোষণা করছি, যে ব্যক্তি আত্মীয়তার হকের প্রতি যত্শীল হবে এবং স্বজনদের সঙ্গে সদাচরণ করবে, আমিও তার সঙ্গে কোমল আচরণ করবো । আর যে ব্যক্তি আত্মীয়তার হক খর্ব করবে, আমিও তার অধিকার অপূর্ণ রাখবো । উক্ত ঘটনা ও হাদীস বর্ণনা করার পর রাসূলুল্লাহ (সা.) বলেন, ইচ্ছা হলে এ আয়াতটি তেলাওয়াত করে নিতে পার। কেননা, আয়াতটিতে আল্লাহ তা'আলা মানবজাতিকে সম্বোধন করে বলেছেন- 102 রি ০০০0 ৬17০৪ £ 0 2 ৩:০৪ 09 - ৯৯০৮ ৬৪) 6 চে ডেত আট. রিতা “ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতিই আল্লাহ তা'আলা অভিসম্পাত করেন। তারপর তাদেরকে বধির ও দৃষ্টিশক্তিহীন করেন । (সূরা মুহাম্মদ : ২২-২৩) ৬/৩/৩/./]4৬[01)11/.001৬
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।