অতল জাহান্নাম অন্য এক হাদীসে এসেছে : হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, একদিন আমরা রাসূল (সা.)-এর দরবারে উপস্থিত ছিলাম । এমন সময়ে রাসূল (সা.) কিছু একটা পতিত হওয়ার আওয়াজ শুনলেন। তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন : তোমরা বলতে পারবে কি এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম বললেন : আল্লাহ্ ও তার রাসূলই অধিক অবগত । নবীজি (সা.) ইরশাদ করলেন : সত্তর বছর আগে জাহান্নামে একটি পাথর ফেলা হয়েছিল । আজ সত্তর বছর পর তা জাহান্নামের তলায় পৌছল। এটা সেই পাথর পড়ার আওয়াজ। এটা কোনো অতিশয়োক্তি নয়। বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগে এটা বোঝা অতি সহজ। বিজ্ঞানের একটি কথা আছে, এমন নক্ষত্রও আছে, যেগুলো সৃষ্টি হওয়ার পর থেকে তার আলো পৃথিবীর দিকে আসা শুরু করেছে। কিন্তু আজও পৃথিবী পর্যন্ত এসে পৌছুতে পারেনি। এত বিশাল জগত যিনি সৃষ্টি করেছেন, তার পক্ষে এই বিশাল জাহান্নাম সৃষ্টি নিতান্তই মামুলি ব্যাপার । আল্লাহ্ আমাদেরকে এই ভয়াবহ জাহান্নাম থেকে হেফাজত করুন। এসব হাদীসের সারকথা হল, মানুষের জন্য উচিত মাঝে-মাঝে জান্নাত- জাহান্নামের কথা স্মরণ করা । আখেরাতের ধ্যান করা । অস্তরে আল্লাহ্র ভয় সৃষ্টি করা। নিঃসন্দেহে একমাত্র আল্লাহ্র ভয়ই পারে মানুষকে পবিব্র, সুন্দর ও সর্বোস্তম হিসাবে গড়ে তুলতে | আল্লাহ্ আমাদের সকলের হৃদয়কে তার ভয় ও ভালবাসায় পরিপূর্ণ করে দিন। আমীন। ০৮ 9 ৪ ) - (৩ ৮০ 4] 2০০ ০02৮১ 2৮0 ৬/৬/৬/./1৬01)140০0
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।