Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী তাকদীর সংক্রান্ত কথাগুলো এজন্য বলেছি, যাতে কেউ আমলের উপর ভরসা করে নিশ্চিত হয়ে বসে না থাকে । যেন না ভাবে, আমি এত নফল পড়েছি, তাসবীহ পড়েছি, যিকির করেছি, আমার আর চিন্তা কিসের। বরং মানুষকে তার জীবনের শেষ যুহূর্ত পর্যন্ত চেষ্টা করতে হবে, ভাবতে হবে । আখেরাত, নাজাত ও সর্বশেষ পরিণাম সম্পর্কে চিন্তা করতে হবে। উদ্ধিগ্ন থাকতে হবে, আমি আবার বিপথে চলে যাচ্ছি না তো! জাহান্নামের সবচে' লঘু শাস্তি রাসূল (সা.) ইরশাদ করেছেন : কিয়ামতের দিন যাকে সবচে' সহজ শাস্তি দেয়া হবে, তার অবস্থা হবে তার পায়ের নিচে দুটি জুলস্ত কয়লা রেখে দেয়া হবে । কিন্তু এত প্রচণ্ড গরম হবে যে, মাথার মগজ মোমের মত গলে পড়বে । সে ভাববে, আমিই সবচে" যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করছি। অথচ তার শাস্তিই হবে সবচে লঘ্থু। | কোনো বর্ণনায়. আছে, এই শাস্তিটা হবে রাসূল (সা.)-এর চাচা আবু তালিবের। কারণ, তিনি রাসূল (সা.)-কে অনেক সহযোগিতা করেছিলেন। কিন্ত শেষ পর্যন্ত ইসলাম কবুল করেননি। আল্লাহ্‌ ভালো জানেন! বলার উদ্দেশ্য হল, সবচে' লঘু ও সহজ শাস্তির অবস্থা এই। সুতরাং বিভিন্ন শাস্তির যে হুমকি দেয়া হয়েছে, তা কতটা কঠিন, মর্মস্তদ ও দুর্বিষহ হবে, তা মানুষ কল্পনা করতে পারবে কি? সেই জঘন্য শাস্তির কথা একটু ভাবা দরকার । এতে কিছুটা হলেও মনে আল্লাহ্ভীতি আসবে । তাকওয়া সৃষ্টি হবে। জাহান্নামীদের শ্রেণীভাগ এক হাদীসে রাসূল (সা.) জাহান্নামীদের বিভিন্ন শ্রেণীর কথা উল্লেখ করেছেন। তিনি ইরশাদ করেছেন : কিছু কিছু জাহান্নামীর অবস্থা হবে এমন যে, তাদের পায়ের গোড়ালি পর্যস্ত আগুন থাকবে । পায়ের তলার আগুনের তাপে মাথার মগজ গলে-গলে পড়বে । কারো-কারো আগুন থাকবে হাঁটু পর্যন্ত । কারো স্পর্শ করবে কোমর পর্যস্ত । কেউ-কেউ থাকবে আগুনে আকণ্ঠ নিযজ্জিত। আরেকটি হাদীসে নবীজী (সা.) বলেছেন, কিয়ামত দিবসে এত বেশি ঘাম বের হবে যে, একজনের ঘামে সত্তর হাত পর্যস্ত ভূমি সিক্ত হয়ে যাবে । ঘামের বন্যায় সে কোমর পর্যস্ত ডুবে থাকবে। ৬/৩/৩/./4৬[01)11/.001৬

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।