Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

আমলের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন মহান আল্লাহ। এরই বরকতে জান্নাতে দরজাও খুলে গেছে। তাই নবীজি (সা.) বলেছেন : ১ ১১১2 ০৫৩ ৩ চি তোমাদের কেউ যেন নেক আমলকে ছোট মনে না করে। কারণ, হতে পারে এ ছোট্র নেক আমলটিই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এনে দেবে জীবনের সর্বোচ্চ সাফল্য। এরই বরকতে হয়ত আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন । বুযুর্গানে দ্বীনের এ রকম বহু কাহিনী আছে যে, সামান্য নেক আমলের বরকতে আল্লাহ তাআলা তাদের জীবনে বিপ্লব সৃষ্টি করে দিয়েছেন। তারা হয়ে গেছেন জগতখ্যাত ওলী-আল্লাহ। তাকদীরের অন্তর্নিহিত তাৎপর্য কেউ-কেউ আবার মন্তব্য করে থাকে, কে জাহান্নামী আর কে জান্নাতী এটা যখন তাকদীরে লিপিবদ্ধ আছে, তাহলে নেক আমল করে লাভ কী? যা হবার তা তো লিপিবদ্ধ হয়ে গেছেই। ভালোভাবে জেনে রাখুন, হাদীসটির অর্থ কিন্ত এটা নয় যে, তাকদীরে যা লেখা আছে, তুমি তা-ই করবে । বরং হাদীসের মর্মার্থ হল, তুমি স্ব-ইচ্ছায় যা করবে, তাই তাকদীরে লিপিবদ্ধ হয়েছে। তাকদীর তো আল্লাহ্‌র ইল্মের নাম। তোমরা স্ব-ইচ্চায় যা করবে, আল্লাহ্‌ পূর্ব থেকেই তা জানতেন। তাই তিনি এসবই লাওহে মাহফুজে লিখে রেখেছেন। কিন্ত তোমরা জান্নাতে যাবে, না“জাহান্নামে যাবে তা পুরোটাই নির্ভর করে তোমাদের আমলের উপর। এমন নয় যে, মানুষ আমল যেটাই করুক তাকদীরে যা লেখা আছে সেটাই হবে। বরং যা সে কররে তাকদীরে শুধু তা-ই লেখা আছে। কারণ, আল্লাহ তাআলা মানুষকে কর্মের স্বাধীনতা দিয়েছেন। সে তার ইচ্ছামাফিক সব কিছুই করতে পারে। সুতরাং তাকদীরের উপর ভরসা করে বসে থাকা জায়েয নয়। বসে থাকার সুযোগও নেই। রাসূল (সা.)-কে প্রশ্ন করা হয়েছিল; ইয়া রাসূলাল্লাহ! কে জান্নাতি আর কে জাহান্রামি তা যখন লেখাই আছে, তাহলে আমল করে কি লাভ হবেঃ তিনি উত্তর দিয়েছিলেন : . - 4৩৬০৪ 4192৭ 'তোমরা আমল করতে থাক। কারণ, যাকে যে কাজের জন্য সৃষ্টি করা ময়েছে, সে সেটাই করবে ।' ৬/৩/৩/./4৬[01)11/.001৬

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।