Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

লস 5০৭ ০ “জীবনের অবসান যে আমলের উপর হবে, তা-ই বিবেচনার বিষয়।' অর্থাৎ- দেখার বিষয় হল, মৃত্যু কোন আমলের উপর হয়েছে। লক্ষ্য রাখতে হবে, আমলের অহমিকা যেন জাহান্নামের দিকে ঠেলে না দেয়। তাই আমল করার সময় অন্তরে ভয় রাখতে হবে। বদ-আমলের অশুভ পরিণতি ভালো করে বুঝে নিন, কাউকে দিয়ে জবরদস্তিমূলক জাহান্নামের আমল করিয়ে গাকে জাহান্নামে ফেলে দেয়া হবে না। বরং সকল আমলই সে নিজ ইচ্ছায় করবে। কিন্তু এটা তার আমলের অশুভ পরিণতি যে, তার আমলই অনেক সময় অতীতের সকল নেক আমল নষ্ট করে দেয় । তাকে টেনে নিয়ে যায় মন্দ আমলের দিকে । এক গুনাহ টেনে নিয়ে যায় আরেক গুনাহর প্রতি । পাপ পাপকে টানে । দ্বিতীয় পাপকার্য লোভ সৃষ্টি করে তৃতীয় পাপকর্মের প্রতি। এভাবে পুরো জীবনটাই পাপকার্ষে ঢেকে যায়। পাপের অতলান্ত সাগরে সে আকণ্ঠ ডুবে যায়। তাই বুযুর্গানে হীনের বক্তব্য হল, পাপ যত ছোটই হোক না কেন পাপ পাপই। হতে পারে ছোট্ট একটি পাপ তোমার জীবনের সঞ্চিত সকল আমলকে ধ্বংস করে দেবে। বুষর্গদের সাথে বেআদবির পরিণতি খুবই খারাপ কাজ। এগুলোর কারণে মানসিক বিপর্যয় ঘটে । পথ থেকে ছিটকে পড়ে। তাই বুযুর্গদের সাথে মতের কোনো অমিল দেখা দিলে ওটা মতানৈক্য পর্যস্তই থাকতে দাও । সামনে অগ্রসর হয়ো না। কারণ, বেআদবি পর্যস্ত চলে যাওয়া মোটেই কল্যাণকর নয় । এর ফলে মানুষ গুনাহর জালে ফেঁসে যায় । নেক আমলের বরকত ক্ষেত্রবিশেষে দেখা যায়, এক ব্যক্তি মন্দকাজে আকণ্ঠ ডুবে ছিল৷ হঠাৎ একটি নেক কাজ করার তাওফীক হয়ে গেছে তার। এই তাওফীকও কোনো নেক আমলের বরকতেই হয়ে থাকে । যেমন- প্রথমে হয়ত কোনো হোষ্ট্র নেক আমলের তাওফীক হয়েছিল। তারই বরকতে আরো অধিক এবং বড় নেক ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।