বসেবসে একটু এভাবে ধ্যান করুন। প্রতিদিন করুন। ইনশাআল্লাহ হরে ধীরে অন্তত আল্লাহর ভয় সৃষ্টি হবে। আলস্য আর গাফলতির পর্দা সরে যাবে। আমরা মৃত্যুকে স্মরণ করি না। তাই আমরা গাফেল হয়ে পড়ে আছি। নিজ হাতে আমরা আত্ত্ীয়-স্বজনকে কবরে রেখে আসি। নিজের কাধে করে জানাযা বহন করি। কত মানুষকে এই পৃথিবী থেকে বিদায় নিতে দেখি যে সম্পদের পেছনে মানুষ উনত্রান্তের মত দৌড়ায়, সকাল-সন্ধ্যা মাথার ঘাম পায়ে ফেলে যাওয়ার সময় একবার সেই সম্পদের প্রতি তাকাবারও সুযোগ পায় না। এসব কিছু আমাদের চোখের সামনেই ঘটে । ভাবি, আহা! সে মারা গেল। অথচ ভাবি না, আমার জীবনেও একদিন এই মৃত্যু আসবে । আমাকেও চলে যেতে হবে যে কোনো মুহূর্তে- ঠিক একইভাবে । তাই তো রাসূল (সা.) বলেছেন : ০০১০ ০540 ১৩০5১ 17751 “সকল স্বাদের হস্তা মৃত্যুকে বেশি-বেশি স্মরণ করো ।' মৃত্যুকে এভাবে ধ্যান করার নাম মুরাকাবাহ। প্রতিদিন কিছু সময় “মুরাকাবাহ' করা উচিত। তাহলে আল্লাহর ভয় কিছু না কিছু অবশ্যই সৃষ্টি হবে। তাকদীর-ই শেষ কথা হাদীস শরীফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন : তোমাদের কেউ কেউ জান্নাতী মানুষের মতো আমল করতে থাকে। আমল করতে-করতে সে একেবারে জান্নাতের কাছে চলে যায়। জান্নাতের আর তার মাঝে দূরত্ব থাকে মাত্র এক হাত। অতঃপর তাকদীরের নিকট সে পরাজিত হয়। সে এখন কিছু কাজ করে বসে যে, একেবারে জাহান্নামে ঢুকে পড়ে । পক্ষান্তরে আরেক ব্যক্তি সারা জীবন জাহান্নামের পথে চলে । জাহান্নাম আর তার দূরত্ব যখন মাত্র এক হাত, তখনই তার তাকদীর শুভ হয়ে দেখা দেয়। তাকদীর বিজয়ী হয়। জীবন তার পাল্টে-যায়। জান্নাতের আমল করা শুরু করে। অবশেষে জান্নাতে প্রবেশ করে। আমল নিয়ে বড়াই করতে নেই আলোচ্য হাদীসে এ কথাই ফুটে ওঠে যে, আমল নিয়ে গর্ব করা নিষেধ । এটাই নবীজির শিক্ষা। 'এই আমল করছি, ওই আমল করছি' এরূপ বলতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন : ৬/৬/৬/./] 1৬ 91)114৮.001৬
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।