Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

টি হিটিররিন ইসলাহী খুতুবাত হযরত উমর (রা.)। মুসলিম উম্মাহর দ্বিতীয় খলীফা, যিনি নিজকানে নবীজির মুখ থেকে শুনেছেন : উমর জান্নাতে যাবে। উমর (রো.) আরো শুনেছেন, রাসূল (সা.) বলেছেন : আমি যখন মিরাজে গিয়েছি, তখন সেখানে একটি সুরম্য অস্টালিকা দেখেছি। দেখলাম সেই অনুপম সুরম্য অট্টালিকার পাশে বসে এক অনিন্দ্যসুন্দরী নারী অযু করছে। জিজ্ঞেস করলাম, মহিলাটি কার? বলা হল, এ উমরের। তখন আমার সাধ জাগল, একটু ভিতরে গিয়ে দেখি। এত মনকাড়া অষ্টালিকা! কিন্তু হে উমর! আমি তোমার আত্মমর্যাদাবোধ সম্পর্কেও জানি। তাই আমি ভেতরে না ঢুকেই ফিরে এলাম। এ কথা শুনে হযরত উমর (রা.) চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন : ক &॥ 09৮9৩ 0459 ইয়া রাসূলাল্লাহ! আপনার সঙ্গেও কি আমি অর্ধাদাবোধ দেখাবো? একটু চিন্তা ককন, হযরত উমর (রো.), যিনি নবীজির মুখে জান্নাতের সুসংবাদ শুনেছেন। তারপরও নবীজির ইন্তেকালের পর তিনি হ্যায়ফা (রা.)-এর দরবারে গিয়ে হাজির হয়ে জিজ্ঞেস করছেন : নবীজি (সা.) মুনাফিকদের যে তালিকাটি তোমাকে দিয়েছেন, সেখানে আমার নাম নেই তো? মনে কত ভয়। নবীজী (সা.) আমাকে জান্নাতী বলেছেন। কিন্ত তার ইন্তেকালের পর আমার বদ-আমলের কারণে হয়ত সেই সৌভাগ্যটি ধরে রাখতে পারিনি । দেখুন, হযরত উমর (রা.)-এর মতো মহামানবের এমন ভয় । আসলেই যে ব্যক্তি যতখানি জানে, তার ভয় ততখানি। এছাড়া মানুষ গুনাহমুক্ত হতে পারে না। মুত্তাকি হতে পারে না। ভয় সৃষ্টির উপায় আল্লাহর ভয় সৃষ্টি করা অপরিহার্য। এটা সৃষ্টি করার পদ্ধতি হল, প্রতিদিন সকালে কিংবা রাতে বসে ধ্যান করতে হবে যে, এখন আমি মারা যাচ্ছি। মৃত্যুশয্যায় শায়িত আমি । আমার চারপাশে আত্ীয়-স্বজনরা বসে আছে, তারা কান্নাকাটি করছে। আমার প্রাণবায়ু উড়ে যাচ্ছে । আমাকে কাফন দেয়া হচ্ছে। সমাধিস্থ করা হচ্ছে। ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।