সারারাত আল্লাহর ইবাদত করেছে। রাতে এরা ক্ষমা প্রার্থনা করবে কোন গুনাহের? রাসূল সো.) ইরশাদ করেন : তারা ক্ষমা চায় ইবাদত থেকে । যেহেতু ইবাদতের হক আদায় হয়নি। যেভাবে ইবাদত করার দরকার ছিল, সেভাবে ইবাদত করা হয়নি । তাই তারা ক্ষমা চায়। যে যতটুকু জানে, সে ততটুকু ভয় পায় . ভয়-ভীতির ব্যাপারে একটি মূলনীতি হল, মানুষ যতটুকু জানে, ততটুকু ভয় পায়। পক্ষাস্তরে যারা আল্লাহ সম্পর্কে যতটুকু অজ্ঞ তারা ভয় পায় তত কম। যে নির্বোধ কিছুই বোঝে না, তার সামনে প্রেসিডেন্ট, মন্ত্রী, পুলিশ সকলেই সমান। কিন্ত যার জানা আছে, প্রেসিডেন্টের মর্যাদা কতখানি, সে প্রেসিডেন্টের সামনে যেতেই ভয়ে কেপে ওঠে । আল্লাহকে সবচে' বেশি জানতেন, চিনতেন নবীগণ । $পর সাহাবায়ে কেরাম। হযরত হানযালা (রা.)-এর আল্লাহভীতি বিশিষ্ট সাহাবী হযরত হানযালা (রা.)। কীপতে-কীপতে এলেন দরবারে রিসালাতে। এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল! হানযালা তো মুনাফিক হয়ে গেছে। নবীজি বললেন, আচ্ছা, হানযালা আবার মুনাফিক হল কী করে? হানযালা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা যখন আপনার দরবারে থাকি, জান্নাতের কথা শুনি, জাহান্নামের কথা শুনি, আখেরাতের কথা শুনি তখন আমাদের অন্তর আখেরাতের চিন্তায় একেবারে নরম হয়ে যায়। আমরা ধীরে ধীরে পবিত্র হয়ে উঠি। কিন্ত আমরা যখন বাড়িতে যাই, স্ত্রী-সম্তানদের সাথে উঠা-বসা করি, তখন আমাদের সবকিছুই বদলে যায়। ভেতরটা আবার অন্ধকার হয়ে যায়। সুতরাং এই যে আপনার দরবারে এলে এক অবস্থা, বাইরে গেলে অন্য অবস্থা এর নামই তো মুনাফিকী। এটাই তো মুনাফিকের আলামত । উত্তরে রাসূল (সা.) বললেন : - ০০ ২০৮০ 145 'হানযালা! ভয়ের কিছুই নেই। এই অবস্থা মাঝে-মাঝে সৃষ্টি হয়ে থাকে। অন্তর মাঝে-মাঝে আখেরাতের ভয়ে গলে যায় । আবার মাঝে মধ্যে একটু শক্ত হয়ে যায়। তবে মানুষের পরিণাম নির্ভর করে মানুষের আমলের উপর । মানুষের অনিবার্য কর্তব্য হলো, শরিয়তপরিপন্থী কোনো কাজ না করা। ৬/৬/৬/./1৬01)140০0
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।