Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 08
/ ২০৬
📝 লেখা 📖 পিডিএফ

১2০... ...........ইসলাহী খুতুবাত............. পা আল্লাহকে ভয় করো।” আর তাকওয়া তথা আল্লাহভীতির অর্থ হল, তার ভয়ে অন্যায় কাজ থেকে বিরত থাকা । দুনিয়ার আইন-শৃঙ্খলা যেমনিভাবে ভয় ছাড়া অচল, অনুরূপভাবে ইসলামের ভিত্তি ভয় ছাড়া অর্থহীন। আল্লাহ না করুন, যদি মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় বিদায় নিয়ে যায়, তাহলে পৃথিবী আল্লাহর নাফরমানিতে ছেয়ে যাবে। যার বাস্তব চিত্র আমরা আজ প্রত্যক্ষ করছি। কুরআন মজীদে কোথাও আলোচনা করা হয়েছে জান্নাতের কথা, কোথাও বা জাহান্নামের কথা, কোথাও আলেক্চিত হয়েছে আল্লাহর মহান মর্যাদা ও অসীম শক্তির কথা। যেন মানুষ ভাবে এবং আল্লাহকে ভয় করে। নিরাশায় আল্লাহর ভয় পুলিশের ভয়, জেল ও শাস্তির ভয় মানুষকে লোকালয়ে অপরাধ করা থেকে বিরত রাখে । এগুলোর ভয়ে সে লোকালয়ে অপরাধ করে না। কিন্ত কারো হৃদয়ে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, তাহলে সে রাতের অন্ধকারে নির্জন নিভূতেও অপরাধ করবে না। গহীন জঙ্গল, তমসাচ্ছন্ন রজনী। একাকি, সঙ্গে কেউ নেই। মোক্ষম সুযোগ । চাইলেই অপরাধ করতে পারবে, সেখানেও একজন মুমিন বান্দা অপরাধ করে না একমাত্র আল্লাহর ভয়ে । রোযা অবস্থায় আল্লাহভীতি আল্লাহভীতির দৃষ্টান্ত দেখুন। রমযান মাস, প্রচণ্ড গরম। তৃষ্ঞায় জিহ্বা বেরিয়ে আসার উপক্রম । এদিকে দরজা বন্ধ। ঘরে আর কেউ নেই। ফ্রিজ আছে। ফ্রিজে শীতল পানি আছে। নফস তাড়া দিচ্ছে, একটু শীতল পানি দ্বারা কলিজা ঠাণ্ডা করে নাও। কিন্তু বলুন তো, এই পাপপূর্ণ যুগের কি কোনো মুসলমান রোযা রাখা অবস্থায় গ্রাস ভরে পানি পান করছে? না, সে পানি পান করে না। তার ঈমানের দাবীতে করে না। অথচ তার অবস্থান নির্জন কক্ষে, দেখার কেউ নেই। সমালোচনা করারও কেউ নেই। ইচ্ছা করলে তখন তৃপ্তির সাথে পানি পান করে সন্ধ্যায় সকলের সাথে বেশ করে ইফতার করতে পারে । অথচ সে এরূপ করে না, তাকে নির্জন কক্ষে কে বাধা দিচ্ছে? একমাত্র আল্লাহর ভয়। রোজা রাখতে- ৬/৬/৬/./1৬0111.001৬

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।