Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

১৮০০১১১১০০১ ইলাহী বুহুরাভ............. ১:১৬ মোটকথা, মাদরাসার শিক্ষার্থীরা মূলত হযরত মারুফ কারখী (রহ.) এর মত চেতনা নিয়েই বেড়ে ওঠে । অপর মুসলমানের কল্যাণকামিতা ও আখেরাতের মুক্তির কথাই ভাবে তারা । তাদের ক্যারিষার এটাই । এটাই তাদের ভবিষ্যত ৷ সুতরাং এদেরকে নিয়ে কাউকে ভাবতে হবে না। আল্লাহই এদেরকে প্ষা করবেন ইনশাআল্লাহ ৷ মাদরাসার আয় ও ব্যয় মাদরাসায় লাখ লাখ টাকা ব্যয় হয়। অথচ এর কোনো বাজেট নেই । ছীনী মাদরাসা ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠানে এরূপ নজীর খুঁজে পাবেন না যে, এত বিশাল ব্যয়ের জন্য কোনো বাজেট নেই। আসলে বাজেট তো সেসব প্রতিষ্ঠানের জন্য, যেগুলোর আয়ের উৎস ও সূচি নির্দিষ্ট । আয় অনুপাতেই ব্য়-বাজেট নির্ধারিত হয়। আর আমাদের মাদরাসাগুলো তো এমন যে, এগুলোর কোনো নির্দিষ্ট আয়ের উৎস নেই। লোকেরা আমাকে জিজ্ঞেস করে, এত টাকা পান কোথায়? আসলে কোথায় পাই- তা তো জানা নেই। বছরের শেষে দেখি, প্রয়োজনীয় সব কাজই “আলহামদুলিল্লাহ' সম্পন্ন হয়ে গেছে। এসব কথা মোটেও বাড়াবড়ি নয়। তবে আব্বাজান মুফতি শফী (রহ.) একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন। তাহলো, যখন কোনো প্রয়োজন দেখা দিবে, তখন আল্লাহর দরবারে হাত উঠাও। তার কাছে চাও, এতেই সব সমাধান হয়ে যাবে। “'আলহামদুলিল্লাহ' বাস্তবেই সমাধান হয়। আল্লাহ পূরণ করেন। এখানে আমাদের নিজস্ব কোনো কৃতিত্‌ নেই। বৃযুর্গদের দু“আ ও ইখলাসের বরকতে “আলহামদুলিল্লাহ সব কাজই সুন্দরভাবে চলছে । আল্লাহ নিজেই আমাদের অভিভাবক । মাদরাসা দোকান নয় আব্বাজান দারুল উলুম সম্পর্কে বলতেন, “আমি কোনো দোকান খুলিনি যে, এটা সবসময় চলতে হবে । যতক্ষণ পর্যন্ত সহীহ উসৃূলের আওতায় চালাতে পারবে, ততক্ষণ পর্যন্ত চালাবে । অন্যথায় তালা লাগিয়ে দিবে। এর ছারা হীনের ক্ষতি হলে তালা ঝুলিয়ে দিবে।' এ অসিয়ত করে আব্বাজান আমাদের থেকে বিদায় হয়ে গেছেন। অতএব, কেউ যদি ছ্বীনী মাদরাসাকে তার আপন লক্ষ্য ও বৈশিষ্ট্য থেকে দূরে সরিয়ে দিতে চায়- “ইনশাআল্লাহ' এটা হতে দেয়া হবে না। আমাদের নিঃশ্বাস যতদিন আছে, ইনশাআল্লাহ দ্বীনী মাদরাসার কায়া-কাঠামো কেউ পাল্টাতে পারবে না। “ইনশাআল্লাহ' এগুলো এ মেজাজ নিয়ে কেয়ামত পর্যন্ত চলবে। //0/./51-10131138.001

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।