Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাহী খুতুবাত ৫৫ কোনোভাবেই তারা অভিযোগমুক্ত নন। এজন্যই মুফতী শফী (রহ.) এর ভাায়- এরা “তিরস্কারাক্রাস্ত দল'। এরা ইসলামের ঢাল একটি গোষ্ঠি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আলেম-উলামা ও মাদরাসার ছাত্রদের গায়ে দুর্গন্ধ ছড়িয়ে দেয়ার জন্য । মাদরাসা-সংশ্লিষ্ট যে কোনো বিষয় মানুষের চোখে হেয়প্রতিপন্ন করে উপস্থাপনা করাই যেন তাদের একমাত্র কাজ। জেনে রাখুন, এরা ইসলামের দুশমন | ইসলামের দুশমনেরা একথা ভালো করেই জানে যে, আজও এ পৃথিবীর বুকে ধারা ইসলামের পক্ষে চাল হিসাবে কাজ করে যাচ্ছেন, তারা এ মাদরাসা-পড়ুয়া লোকেরাই । যতদিন এ জমিনের বুকে এসব মোল্লা-মৌলভীর অস্তিত্ব থাকবে, ততদিন পর্যন্ত “ইনশাআল্লাহ্‌ আবারও বলছি- “ইনশাআল্লাহ' এ জমিনের বুক থেকে ইসলামের নিশানা তারা মিটিয়ে দিতে পারবে না। আমরা এ অভিজ্ঞতা বারবার অর্জন করেছি যে, পৃথিবীর যেখানেই ইসলামের অবকাঠামো নিশ্চিহ করে দেয়া হয়েছে এবং ইসলামবৈরী শক্তির ষড়যন্ত্র ষোলকলায় পূর্ণ করা হয়েছে, সেখানেই সর্বপ্রথম এ মাওলানাদের নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। তারপর তাদের ষড়যন্ত্র সফলতার মুখ দেখেছে। আল্লাহ তাআলা আমাকে বিশ্বের বহু রাষ্ট্র দেখিয়েছেন । মুসলিম বিশ্বের এমন অঞ্চলেও আমি গিয়েছি, যেখানে এসব মাদরাসার বীজ নষ্ট করে দেয়া হয়েছে! কিন্ত্র এর পরিণাম কত করুণ ও ভয়াবহ হয়েছে, তাও আমি দেখেছি । রাখালকে হত্যা করার পর বকরির পালের যেমন কোনো রক্ষাকারী থাকে না, বরং হিংস্র বাঘ যখন যেভাবে মনে চায় পালের ওপর হাষলে পড়ে, বর্তমান মুপলিম বিশ্বের সেসব অঞ্চলের অবস্থাও প্রকৃতপক্ষে এর থেকে ভিন্ন নয়। বাগদাদে ছীনি-মাদরাসার খোজে আমি বাগদাদেও গিয়েছি। এ সেই বাগদাদ, যেখানে কয়েক শতাব্দীব্যাপী মুসলিম বিশ্বের রাজধানী ছিলো । আব্বাসি খেলাফতের শৌর্য-বীর্য দুনিয়ার মানুষ সেখান থেকেই দেখেছে। জ্ঞান-বিজ্ঞানে বিশ্বকে উষ্জ করেছিলো এ বাগদাদ । সেখানে যাওয়ার পর একজনকে জিজ্রেস করি, এখানে কোনো মাদরাসা আছে কিনাঃ এমন কোনো প্রতিষ্ঠান আছে কিনা, যেখানে দ্বীনি-ইলম শিক্ষা দেয়া হয়? আমি একটু দেখতে চাই। তখন আমাকে জানানো হলো, এখানে এ জাতীয় কোনো মাদরাসা বা প্রতিষ্ঠানের অস্তিত্ই নেই। মাদারাসাগুলো স্কুল কিংবা কলেজে পরিণত হয়েছে। ছীনি-শিক্ষার জন্য এখন রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ফ্যাকাল্টি । সেসব 51140101138 ,00এ

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।