Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 07
/ ২০৭
📝 লেখা 📖 পিডিএফ

০১ ইনার হহুরাতা.........:. ৬ রাসূলুল্লাহ (সা.) শেষ নবী। নবুওয়াতের ধারাবাহিকতা তার পর্যন্ত এসে পূর্ণতা লাভ করেছে। তিনি অন্যান্য নবীর মত এলাকাভিত্তিক বা যুগভিত্তিক বা জাতিভিক্তিক নবী নন। বরং তিনি সর্বকালের নবী, বিশ্বনবী । এ বৈশিষ্ট্য একমাত্র তার। যেমন মুসা (আ.) মিসরের বনী-ইসরাঈলের নবী ছিলেন। এর বাইরে তার নবুওয়াতের পরিধি ছিলো না। কিন্তু আমাদের রাসূল (সা.) এমন নন। তার নবুওয়াত ব্যাপক । তিনি বিশ্বমানবতার মুক্তির দূত মহান নবী। কুরআন মজীদে আল্লাহ পাক বলেছেন- 70633521544 ০90] ২৫1 0449083 “আম আপনাকে গোটা মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি ।" সূরা সাবা ২৮) এ আয়াত থেকে প্রতীয়মান হয় যে, রাসূলুল্লাহ (সা.) শুধু আরবের নবী ছিলেন না বা শুধু একটি নির্দিষ্ট যুগের নবী ছিলেন না। তিনি ছিলেন গোটা বিশ্বের নবী। কেয়ামত পর্যন্ত অনাগত সকল জাতির নবী । বর্তমান ও ভবিষ্যত জাতিসমূহেরও নবী । সর্বকালের জন্য সব জাতির জন্য রাসূল হিসাবে আল্লাহ তাঁকেই পাঠিয়েছেন আর কাউকে নয়। পরিস্থিতি সম্পর্কে আগাম সতর্কবাণী বোঝা গেলো, রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও তার নির্দেশিত বিধিবিধান কেয়ামত পর্যন্ত কার্যকর । তার শিক্ষামালা নির্দিষ্ট যুগের সঙ্গে সম্পৃক্ত নয় । আমাদের জীবনের প্রতিটি অঙ্গনে তীর শিক্ষা ও নির্দেশনা অপরিহার্য । তার শিক্ষামালা দু'প্রকার। প্রথম ভাগে রয়েছে, শরীয়তের বিস্তারিত বিবরণ । অর্থাৎ- হালাল-হারাম, জায়েষ-নাজায়েষ, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব ইত্যাদির বিবরণ । ছিতীয় ভাগে রয়েছে ভবিষ্যতে উম্মতের মাঝে যেসব ঘটনা ঘটবে এবং উম্মত যে সকল পরিস্থিতি ও দুর্ঘটনার শিকার হবে, সেসব প্রেক্ষাপটের বিবরণ এবং তা থেকে উত্তরণের সঠিক পথ নির্দেশ । দ্বিতীয়ভাগের শিক্ষামালাও অত্যন্ত গুরুতৃপূর্ণ । কারণ, এগুলো রাসূলুল্লাহ (সা.) এর দৃরদর্শিতার প্রমাণ । ভবিষ্যতের ঘটনাগুলো কী হতে পারে এবং সে পরিস্থিতিতে সত্যানুসন্ধানীরা কোন পথ ও পদ্ধতি অবলম্বন করবে এ সৰ প্রশ্নেরই উত্তর রয়েছে তার দ্বিতীয়ভাগের শিক্ষামালাতে । আজ এ প্রসঙ্গে কিছু কথা আপনাদের সামনে আরয করতে চাই। 51140101138 ,00এ

— পৃষ্ঠা ১৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।