কক রস তিশা পপি শীত ৯স ৯৯০৯৯ মুরিদ বললো, হুযুর! আপনার কথা যদিও ঠিক, তবু আমার যে মন চায়! বুযুর্গ উত্তর দিলেন, ঠিক আছে, তুমি যদি এতই আগ্রহী হও, তাহলে একটা কাজ্জ কর- অমুক মসজিদে চলে যাও। সেখানে দেখতে পাবে, তিন বুযুর্গ যিকিরে মশগুল । তুমি গিয়ে তিনজনের প্রত্যেকের কোমরে একটা করে ঘুষি মারবে। তারপর তারা যা করেন, এসে জানাবে । লোকটি ওই মসজিদে চলে গেলো। নিজ শায়খের নির্দেশযতে সে পেছন থেকে এক বৃযুর্গের কোমরে ঘুষি মারলো । তখন ধিকিরে মগ্ন বুযুর্গ ফিরেও দেখলেন না যে, কে ঘুষি মারলো! বরং তিনি যিকিরেই যগ্র থাকলেন । তারপর দ্বিতীয় বুযুর্গকে ঘৃষি মারলো । তখন তিনি পেছনে ফেরলেন এবং লোকটির পিঠ বুলাতে লাগলেন এবং জিজ্ঞেস করলেন, ভাই! আপনি ব্যথা পাননি তো? আপনার কষ্ট হয় নি তো? এরপর লোকটি তুর্তী় বুুর্ণের পেছনে দীড়ালো এবং এক ঘুষি বসিয়ে দিলো । তখন এ বুযুর্গ ঠিক ততটুকু জোরে ঘুষি দিয়ে আবার যিকিরে মশগুল হয়ে গেলেন। লোকটি তার শায়খের কাছে উক্ত ঘটনার বিবরণ দিলো যে, হুযুর! প্রথম বুযুর্ণকে ঘুষি মারার পর তিনি একটু পেছনে ফিরেও দেখলেন না। দ্বিতীয় বুযুর্গকে ঘুষি মারার পর তিনি প্রতিশোধ তো নিলেনই না, বরং আমার পিঠে হাত বুলিয়ে দিলেন। আর তৃতীয় বুযুর্গকে ঘুষি মারার পর তিনি আমার থেকে প্রতিশোধ নিলেন- আমাকে একটি ঘুষি মেরে দিলেন। তখন শায়খ বললেন, তুমি বুযুর্গদের বিভিন্ন অবস্থা জানতে চেয়েছিলে, তা তুমি নিজেই দেখলে । প্রথম অবস্থা যা প্রথম বুযুর্গের মধ্যে ছিলো, তিনি ভেবেছিলেন, আমি আল্লাহর যিকিরে মগ্ন, যিকিরের স্বাদ পাচ্ছি। তা ছেড়ে পেছনের দিকে দেখতে যাবো কেন যে, কে ঘুষি মারলো? অযথা সময় নষ্ট করবো কেন? দ্বিতীয় বুযুর্গের অবস্থা হলো, সৃষ্টিজীবের প্রতি তার দয়া ও ভালোবাসা ছিলো প্রবল । তাই তিনি প্রতিশোধ নেন নি, বরং তোমাকে সান্তনা দান করলেন। তৃতীয় বুযুর্গের অবস্থা ছিলো, তিনি সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিয়ে নিলেন, যেন এ বেয়াদবির কারণে আল্লাহর পক্ষ থেকে তোমার ওপর কোনো শাস্তি না আসে এবং তুমি আখেরাতের শাস্তি থেকে রক্ষা পাও। অনুরূপ রাসূলুল্াহ (সা.) উপরোক্ত লোকটিকে বদদু"'আ করলেন, যেন আখেরাতের কঠিন শাস্তি থেকে সে বেঁচে যায়। উত্তম কাজ ডান দিক থেকে শুরু করবে রাসূলুল্লাহ (সা.)-এর যেকোনো শুরুতৃপূর্ণ সুন্নাতকে অবহেলা করা উচিত নয়। অথচ বর্তমানে লোকেরা সুন্নাত অবহেলা করে বলে, ডান হাতে খেতে হবে, বাম হাতে খাওয়া যাবে না-এমন ছোট-খাটো বিষয়ের মাঝে এমন কী আছে? 11401) 1/5.001
— পৃষ্ঠা ১১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।