ইসলাহী বিষয় হয়ে দীড়িয়েছে। আমার আব্বাজান মুফতী শফী (রহ.) বলতেন, জেনে রেখো, উন্নতির চাবিকাঠি কাফেরদের হাতে নয় । কেননা, কুরআন মাজীদে বলা হয়েছে- ৩৮)০4৮৩)ঠ “নিশ্চয় বাতিল বিতাড়িত ।' এতদসন্্েও যদি দেখ যে, বাতিল উন্নতি করছে, তাহলে বুঝে নিবে, সত্যের রঙে তারা কিছুটা হলেও রঙিন হয়েছে এবং যে কোনো ভালো গুণ তারা অর্জন করে নিয়েছে। আর এ গুণটাই তাদেরকে উন্নতির রাজপথে নিয়ে যাচ্ছে। অন্যথায় যারা আল্লাহকে বিশ্বাস করে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, আখেরাত চর্চা করে না, তাদের জীবনে সফলতা আসার তো প্রশ্নই ওঠে না। এরপরেও তারা ব্যবসা-বাণিজ্যে এবং পার্থিব বিষয়ে সফল হচ্ছে কেন? এর কারণ হলো, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যে সততার কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সে সততা আজ আমরা নয় বরং ভারা রপ্ত করছে। আমরা তো স্বার্থলিন্সু হয়ে গিয়েছি। প্রতারণাকে পুঁজি করে ব্যবসা-বাণিজ্য করছি, পরিণামে আমরা হচ্ছি বিফল আর তারা হচ্ছে সফল । মুসলমানদের বৈশিষ্ট্য আমানতদারি, সততা, নিষ্ঠা, ধোকা না দেয়া এক সময় এসব ছিলো মুসলমানদের বৈশিষ্ট্য ও প্রতীক | আমানত-দিয়ানতকে তারা যে কোনো বিনিময়ে বজায় রাখতো । এটাই ছিলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত সমাজের সাধারণ চিত্র ৷ সাহাবায়ে কেরাম ছিলেন সেই সোনালী সমাজের যোগ্য সদস্য । তারা প্রয়োজনে ক্ষতির ধাক্কা সামলাতেন, তবুও প্রতারণার আশ্রয় নিতেন না। ফলে আল্লাহ তাআলা তাদেরকে অনবদ্য মাধুর্ষের প্রতীক হিসাবে গোটা দুনিয়ার সামনে উপস্থাপন করেছেন। এজন্য ব্যবসা, রাজনীতিসহ জীবনের সকল ক্ষেত্রে তারা উন্নতির শিখরে পৌছে গিয়েছিলেন এবং পৃথিবীর যাবতীয় শক্তি ও প্রাচুর্য তাদের পদতলে এসে পড়েছিলো । অন্যদিকে আমাদের জীবনাচার চলছে সম্পূর্ণ এর বিপরীত পথে। সাধারণ মুসলমান তো পরের কথা, এমনকি আমাদের মধ্যে যারা নিয়মিত নামায আদায় করেনুস্তারা পর্যন্ত বাজারে গেলে ভুলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও আদর্শের কথা । ফলে দুর্দশা ও হতাশা আজ আমাদের নিত্য সঙ্গীতে পরিণত হয়েছে। ড৮৮.81170001109-0010
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।