ইমাম আবু হানীফা (রহ.)-এর ধার্মিকতা ইমাম আবু হানীফা রেহ.)। আমাদের ইমাম । আমরা তারই অনুসরণ করি । একজন বড় ব্যবসায়ীও ছিলেন তিনি । কিন্তু চোখধাধানো বু লোভ ও লাভ তিনি বিসর্জন দিয়েছেন উক্ত হাদীদের ওপর আমল করতে গিয়েই । একবারের ঘটনা । কাপড়ের একটা থান তান, দোকানে এসেছে। থানটি ছিলো ক্রটিযুক্ত, তাই তিনি দোকানের কর্মচারীদেরকে বললে দিলেন, এখান থেকে যখন কাপড় বিক্রি করবে, তখন গ্রাহককে তা জানাবে । কিছুদিন পর ওই থানটি বিক্রি হয়ে গেলো। কিন্তু কর্মচারী তা গ্রাহককে বলতে ভুলে গেলো । ইমাম সাহেব একদিন থানটির খোজ নিলেন। কর্মচারীদেরকে জিজ্ঞেস করলেন যে, থানটি গেলো কোথায়? কর্মচারী উত্তর দিলো, হযরত! সেটা তো বেচে দিয়েছি । ইমাম সাহেব বললেন, ক্রটির কথা জানিয়েছ কি? কর্মচারী উত্তর দিলো, না, তাতো আমি ভুলে গিয়েছিলাম । দেখুন, বর্তমানের কেউ হলে তো কর্মচারীকে 'সাবাশ' দিতো । কিন্তু ইমাম সাহেব তা করলেন না। উপরস্তু ওই গ্রাহকের খোজে নেমে পড়লেন । গোটা শহর চষে বেড়ানোর পর অবশেষে তাকে পাওয়া গেলো । তখন ইমাম সাহেব তাকে বললেন, আপনি আমার দোকান থেকে কাপড়ের যে থানটি এনেছিলেন, সেটি ক্রটিযুক্ত ছিলো । এখন ইচ্ছা করলে সেটা পাল্টিয়ে একটা নতুন থান নিয়ে আসতে পারেন । আর ইচ্ছা করলে ক্রটিযুক্তটাই রেখে দিতে পারেন। আমাদের অবস্থা অথচ আমাদের অবস্থা আজ স্বার্থমুখর । আমরা যেন ঘোরলাগা প্রাণীতে পরিণত হয়েছি। ক্রটিযুক্ত পণ্যের ক্রটি বলে দেয়া তো অনেক দূরের কথা, উপরন্তু আমরা ক্রুটিযুক্তকে ভালো-উত্তম বলে চালানোর জন্য কসমের ওপর কসম খাচ্ছি। এই যে আমরা আজ যে দুর্দশার শিকার; বিশ্রী, বিরক্তিকর ও হতাশাপূর্ণ জীবন আজ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আল্লাহর গযব বিরামহীনভাবে আমাদের ওপর আসছে- কেন এমনটি হচ্ছে? কেন আমাদের জান-মাল, ইজ্জত-আক্র আজ নিরাপদ নয়ঃ এর কারণ হলো, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত তরীকা ছেড়ে বসেছি। বেচা-কেনা, লেন-দেনসহ সবকিছুতেই আমরা ধোকাবাজি করছি। মাপে কম দেয়া, ভেজাল মিশ্রিত করার কারণে আমাদের সমাজটা আজ নিরাপত্তাহীনতা ও অশান্তিতে ভুগছে। সত্রীর হক আদায়ে ক্রটি করা অনুরূপভাবে স্বামীর ব্যাপারটাই ধরুন । স্ত্রী থেকে অধিকার আদায়ের বেলায় সে অনেক তৎপর । প্রতিটি কথায় ও কাজে স্ত্রীর আনুগত্য কামনা করে। খানা ড৮৮৮.81100001109.00100
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।