যেগুলো কোনো রুচিশীল মানুষেষর খাবার হতে পারে না। তাহলে এটাও এক প্রকার 'তাতফীফ' বা অসমতা। কেননা, আপনি যখন তার জন্য দু'বেলা খানার বিষয়টি ধার্য করলেন- এর অর্থ হলো, তাকে এমন খানা দিতে হবে যা হবে, কুচিসম্মত তৃত্তিদায়ক | সুতরাং তাকে উচ্ছিষ্ট খাবার দেয়ার অর্থ হলো, তার হক নষ্ট করা এবং তার প্রতি এক প্রকার অবিচার করা । আর এটাও উল্লিখিত তাতফীকের অন্তর্ভুক্ত । চাকুরির সময় মাপে কম দেয়া কোনো ব্যক্তি যদি তার কোম্পানীর সঙ্গে আট ঘণ্টার ডিউটিতে চুক্তিবদ্ধ হয়, আর সেই আট ঘণ্টার ভেতর যদি সে কাজে ফাকি দেয়, তাহলে এটাও “তাতফীফ' তথা মাপে কম দেয়ার অন্তর্ভূক্ত হবে। কেননা, আট ঘণ্টার ওপর চুক্তিবদ্ধ হওয়ার অর্থ হলো, এ আটটি ঘণ্টা কোম্পানীর কাছে বিক্রি করে দেয়া। এখন আট ঘণ্টার পরিবর্তে যদি সে ডিউটি করে সাত ঘণ্টা, তবে এর অর্থ হবে, এ ব্যক্তি এ ঘণ্টা ফাকি দিয়েছে । এটা হারাম ও কবীরা গুনাহ, যেমনিভাবে মাপে কম দেয়া কবীরা গুনাহ । আট ঘণ্টার চুক্তিতে আবদ্ধ হয়ে ডিউটি করলো, সাত ঘন্টা অথচ বেতন নেয়ার সময় বেতন নিলো সম্পূর্ণটা, তাহলে এটা তো অবশ্যই হারাম হবে। প্রতিটি মিনিটের হিসাব দিতে হবে একটা সময় ছিলো যখন অফিস-আদালতে মানুষ ব্যক্তিগত কাজ চুরি করে করতো । কিন্তু বর্তমানে এর উল্টোটা হচ্ছে। এখন আর ছুরি-টুরির দরকার নেই। অফিস সময়ে ব্যক্তিগত কাজ করা এখন স্বাভাবিক বিষয় । অথচ নিজের অধিকার আদায়ের বেলায় সম্পূর্ণ সচেতন। বেতন বাড়ানোর দাবি, সুযোগ-সুবিধা বাড়ানোর আন্দোলন, এর জন্য মতবিনিময় সভা ও সেমিনার-সিম্পোজিয়ামের আয়োজন চলছে অহরহ। নিজের দায়িত্ববোধ নেই, তধুও যেন দাবি-দাওয়ার শেষ নেই। নিজের ওপর অর্পিত দায়িত্ব আদায়ে করে ফাকিবাজি, আর সুযোগ- সুবিধা লাভ ও বেতন বৃদ্ধির জন্য একপায়ে খাড়া । মনে রাখবেন, এটাও মাপে কম দেয়ার শামিল। এ জাতীয় লোকের জন্যই কুরআনে কঠিন শাস্তির ঘোষণা দেয়া হয়েছে। আল্লাহর দরবারে প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে । এ ব্যাপারে ছাড় দেয়া হবে না মোটেও । দারুল উলুম দেওবন্দের উত্তাদগণ দারুল উলুম দেওবন্দের নাম কে না জানে । শেষ যামানায় উম্মতের জন্য এক বিরাট রহমত উক্ত প্রতিষ্ঠান । এ প্রতিষ্ঠান সৃষ্টি করেছে অনেক উজ্জ্বল ড৮$.81100001109-0010
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।