Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

উল্লিখিত আয়াতগুলোর অর্থ এই- যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ । (আল্লাহ তাআলা এখানে )/ শব্দ ব্যবহার করেছেন। এর অর্থ দুটি_ দুর্ভোগ এবং মর্মস্ু্দ শাস্তি । দ্বিতীয় অর্থ অনুযায়ী আয়াতের অর্থ হবে এই-) কঠিন শাস্তি তাদের জন্য, যারা মাপে কম দেয় তথা প্রাপককে তার প্রাপ্য থেকে কম দেয়। এরাই তারা, যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণমাত্রায় নেয় (এক আনাও নিয়ে নেয়)। আর যখন অন্য লোককে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয় (প্রাপককে তার সম্পূর্ণ প্রাপ্য দেয় না)। (তারপর আল্লাহ বলেন-) তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুখিত হবে, সেই মহাদিবসে 'যেদিন সকল মানুষ বিশ্ব পালনকর্তার সামনে দীড়াবে? (সেদিন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলও কেউ গোপন করে রাখতে পারবে না। সকলের আমলনামা চোখ ধাধিয়ে স্পষ্ট হয়ে যাবে । অতএব, তারা কি চিন্তা কনো যে, পার্থিব জগতের এ ক্ষুদ্র লোভ-লাভের কারণে তারা দোযথের শাস্তি ভোগ করবে? এ হলো মাপে কম দেয়ার শাস্তি । তাই কুরআন মাজীদ এ জঘন্য কাজ থেকে বারবার সতর্ক করেছে। হযরত শুআইব (আ.)-এর কওমের বর্ণনাও এ প্রসঙ্গে এসেছে)। শুআইব (আ.)-এর জাতির অপরাধ হযরত শুআইব (আ.) আল্লাহর এক প্রেরিত নবী । নিজ কওমের কাছে পাঠানো হয়েছিলো তাকে । তাঁর জাতি ছিলো একটি অকৃতজ্ঞ জাতি । কুফর, শিরক, মূর্তিপূজাসহ নানা অপরাধে তারা নিমগ্্ ছিলো । এছাড়াও একটি অপরাধ তাদের মাঝে ব্যাপক ছিলো । তাহলো তারা মাপে কম দিতো । এ ব্যাপারে তাদের যথেষ্ট দুর্নাম ছিলো । আরেকটি অপরাধও তারা করতো । তাহলো পথচারীদের মালামাল লুটপাট করে খেয়ে ফেলতো। হযরত শুআইব (আ.) তাদেরকে বুঝালেন। কুফর ও শিরক থেকে সতর্ক করলেন। তাওহীদের প্রতি আহ্বান জানালেন। ওজনে কম না দেয়ার এবং পথচারীকে নিরাপদে সফর করতে দেয়ারও নির্দেশ দিলেন। কিন্তু তার জাতি ছিলো নিজেদের কুকর্মে অটল, তারা শুআইব (আ.)-এর এসব দরদমাখা কথার কোনো পাত্তা দিলো না, বরং বললো- 26৩ 9৮45 0ঠি ভর ও 9:5659156 49815 “আপনার নামায কি আপনাকে শিখায় যে, আমরা ওইসব উপাস্যের পৃজা ছেড়ে দিই, আমাদের পূর্ব পুরুষেরা যার পূজা করে আসছে; আর আমাদের ধন-সম্পদকে নিজেদের ইচ্ছামত ব্যবহার করার অধিকারী না থাকি? কোনটা হালাল আর কোনটা হারাম- সবই কি আপনার কাছে জিজ্ঞেস করে করতে হবে।' (সূরা হুদ : ৮৭) ড৮ছ৮.81170001109-0010

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।