পদ্ধতি হলো, এক সাহাবী তার কাছে জিজ্ঞেস করেছেন যে, আপনার ওপর দরূদ পাঠের পদ্ধতি কী? উত্তরে তিনি বলেছেন, দরূদে ইবরাহীমী পড় । নামাযে দরদ পাঠের পদ্ধতি আরেকটি গুরুতৃপূর্ণ বিষয় হলো, আল্লাহ তাআলা দরূদ শরীফকে নামাযের অংশ বানিয়েছেন। লক্ষ্য করলে দেখা যায়, নামাযের মধ্যে সূরা ফাতিহা ও অন্যান্য সূরা ৰা আয়াত তেলাওয়াত দীড়িয়ে থাকা অবস্থায় করা হয়। আর দরূদ শরীফের ব্যাপারে নিয়ম হলো, তাশাহহুদের পরে বসা অবস্থায় পড়তে হয়। এর দ্বারাও প্রতীয়মান হয় যে, এ দরূদ দীড়িয়ে, বসে, শুয়ে মোটকথা সর্বাবস্থায় পড়া জায়েয আছে। এর জন্য কোনো একটি পদ্ধতি নির্দিষ্ট করে ফেলা এবং এ দাবি করা যে, এটাই উত্তম পদ্ধাতি- সম্পূর্ণ ভিত্তিহীন ও গলদ । দরূদ চলাকালে রাসূলুল্লাহ (সা.) আগমন করেন কিনা? দীড়িয়ে দব্ধদ পাঠ মারাত্মক ভুল তখনই হয়, যখন এর সঙ্গে ভুল বিশ্বাস যুক্ত হয়। অর্থাৎ এ ধরনের বিশ্বাস পোষণ করা যে, দরূদ পাঠকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তার পবিত্র রূহ পাঠকারীর কাছে চলে আসে, তাই তার সম্মানার্থে দাড়াতে হয়। এ ধরনের বিশ্বাস সম্পূর্ণ ভিত্তিহীন। দরূদ পাঠকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন- এ জাতীয় ্রান্ত বিশ্বাস তারা কোথেকে পেলো- কুরআনের আয়াত থেকে, না রাসূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস থেকে, না সাহাবায়ে কেরামের বাণী থেকে? এ জাতীয় কথা তো কোথাও নেই, তাহলে এরা কোথেকে পেলো? আমার বক্তব্যের সত্যতা আরো স্পষ্ট হয়ে ওঠবে যে হাদীসটি আমি শুনিয়েছি, তার মাধ্যমে । যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- 15) এ ০ চুর ০১৭০ ০৬০৪৪০০০4৪% লক্ষ্য করুন, আবদুল্লাহ ইবনে মাসউদ রোষি.) কর্তৃক বর্ণিত এ হাদীসটিতে একথা বলা হয়নি যে, দরূদ পাঠকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন। বরং বলা হয়েছে, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা রয়েছে, যারা গোটা পৃথিবীতে ঘোরাফেরা করে । তাদের দায়িত্ব হলো, কেউ আমার ওপর দরূদ-সালাম পাঠ করলে আমার কাছে তা পৌছিয়ে দেয়া। হাদিয়া দেয়ার আদব একটু চিন্তা করুন, এ দরূদ শরীফ কী? এতো এক প্রকার হাদিয়া কিংবা তোহফা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করা ড৮৮৮.811700901109-0010
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।