Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

করা তো আযব সাহসিকতার পরিচয় । কারণ, আমরা কোথায় আর তিনি কোথায়? যিয়ারত যদি হয়েও যায়, তাহলে তার মর্যাদা, অবস্থান, আদব ও হক কিভাবে আদায় করবো? তাই স্বতস্ফৃর্তভাবে নিজে এত বড় সৌভাগ্যের আশা না করা উচিত। এ কারণে আমিও এত বড় তামান্না করতে পারি না। তবে হ্যা, আল্লাহ যদি দয়া করেন, তাহলে ভিন্ন কথা । তিনি একান্ত অনুখহ করে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাত লাভে আমাদেরকে ধন্য করলে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা । খোদা প্রদক্ প্রাপ্তির মাঝে আদব রক্ষা করার তাওফীকও “ইনশাআল্লাহ' হয়ে যাবে। “হযরত মুফতী সাহেব (রহ.) এবং পবিত্র রওজার যিয়ারত আব্বাজান মুফতী শফী (রহ.) যখন পবিত্র রওজার যিয়ারতে যেতেন, তখন রওজার একেবারে রনিকটে যেতেন না। বরং সব সময় তিনি রওজার নিকটবর্তী যে খুঁটিটি আছে সেখানে কেউ দীড়ালে তার পেছনে গিয়ে দীড়াতেন। এ প্রসঙ্গে একদিন তিনি নিজেই বলেন, একদিন মনে মনে ভাবলাম, হয়তোবা আমি কঠিন হৃদয়ের মানুষ । অন্যথায় রওজার কাছে যাওয়ার চেষ্টা করি না কেন। এই যে আল্লাহর বান্দারা রওজার একেবারে জালি ছুঁয়ে ধরার চেষ্টা করছে, আমি এ ধরনের কিছু করি না কেন। রওজার যত কাছে যাওয়া যায় ততই তো সৌভাগ্যের বিষয়। কিন্তু আমি কী করবো, আমার কদম যে ওঠতে চায় না। উক্ত চিন্তা যখনই আমার অন্তরে আসে, তখনই এই অনুভূতিতে আমি আচ্ছন্ন হয়ে পড়ি যে, পবিভ্র রওজা থেকে যেন আওয়াজ আসছে- “একথা মানুষের কর্ণ কুহরে পৌছিয়ে দাও যে, যে ব্যক্তি আমার সুন্নাত সমূহের ওপর আমল করে, সে হাজার হাজার মাইল দূরে অবস্থান করলেও প্রকৃতপক্ষে সে আমার নিকটেই আছে। পক্ষান্তরে যে ব্যক্তি আমার সুন্নাতের কোনো তোয়াক্কা করে না, তার অবস্থান একেবারে কাছে হোক কিংবা দূরে প্রকৃতপক্ষে আমার কাছে উভয়টিই সমান ।' উক্ত অনুভূতির মাঝে যেহেতু এ নির্দেশও আছে, “মানুষের কাছে পৌছিয়ে দাও', তাই আব্বাজান তীর ওয়াজ ও আলোচনায় মানুষের সামনে এটা বর্ণনা করতেন। বরং বলতেন, পবিত্র রওজার এক যিয়ারতকারী বাস্তবেই এ আওয়াজ শুনেছে। তারপর একদিন বললেন, আসলে ঘটনাটি আমার সঙ্গেই হয়েছে। সুন্নাতের অনুসরণই হলো প্রকৃত বিষয় প্রকৃত বিষয় হলো, সুন্নাতের অনুসরণ । এটি জীবনের মাঝে বাস্তবায়িত হলে, তার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য লাভ হয়ে গেলো? ড৮$.811000901109-00100

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।