আর বের হওয়ার সময় পড়বে এভাবে- ০5 ৩৮ 94451850140 99474157865: 9-51/44155 বিন্বয়কর হেকমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উক্ত দু'আ দু'টি শিক্ষা দিয়েছেন। মসজিদে প্রবেশের সময় কামনা করবে 'রহমত' । আর বের হওয়ার সময় কামনা করবে “ফযল' । দু'আ দু"টির মর্মার্থ এটাই । উলামায়ে কেরাম এর তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেছেন যে, কুরআন-হাদীসে সাধারণত 'রহমত' শব্দটি এসেছে, আখেরাতের নেয়ামতরাজি সম্পর্কে। পক্ষান্তরে “ফযল' শব্দটি এসেছে, দুনিয়ার নেয়ামতসমূহ সম্পর্কে । এজন্যই কোনো ব্যক্তি মারা গেলে তথা আখিরাতের পথে পাড়ি জমালে তার জন্য দু'আ করা হয়- রাহিমাহুল্লাহ কিংবা রহমাতুল্লাহি আলাইহি । আর দুনিয়ার নেয়ামতরাজির যেমন টাকা-পয়সা, ব্যবসা-চাকুরি, ঘর-বাড়ি ইত্যাদিকে বলা হয় ফযলুল্লাহ। অতএব মসজিদে প্রবেশের সময় রহমতের জন্য দু'আ করার অর্থ হলো, হে আল্লাহ! আখেরাতের নেয়ামতসমূহের দরজা আমার জন্য উন্মুক্ত করে দিন এবং মসজিদে প্রবেশ করার পর ইবাদত, যিকির ইত্যাদিতে মশগুল থাকার তাওফীক দান করুন। যেন এর মাধ্যমে আপনার রহমতের দরজা উন্মোচিত হয় এবং আখেরাতের নেয়ামতসমূহের অধিকারী হওয়া যায়। পক্ষান্তরে বের হওয়ার সময় 'ফযল' এর জন্য দু'আ করার অর্থ হলো, একজন মানুষ সাধারণত মসজিদ থেকে বের হয়ে ঘর-বাড়ি, চাকুরি-বাকরি কি€বা অন্য কোনো কর্মক্ষেত্রে যায়। অতএব তখন এ দু'আ করার মর্মার্থ হলো, দুনিয়ার নেয়ামতসমূহের প্রার্থনা করা । একটু ভাবুন! যদি এ দু'টি মাত্র দু'আ আল্লাহ কবুল করে নেন, তাহলে তার আর কোন জিনিস প্রয়োজন থাকে? আখেরাতের রহমত, দুনিয়ার ফযল ভাগ্যে জুটে যাওয়ার চেয়ে সৌভাগ্যের বিষয় আর কী হতে পারে? এমন তাৎপর্যপূর্ণ দু'আ যখন করবে, তখন এর শুরুতে দরূদ শরীফ পড়ে নিবে । কেননা, দরূদ তো আল্লাহ অবশ্যই কবুল করবেন। আর দরূদের সঙ্গে এ দু'আ দু'টিও কবুল হবে- এটাই যুক্তিযুক্ত । এ দু'আছয় কবুল হলে নিশ্চয় তার সব প্রয়োজন পূরণ হয়ে যাবে । এরপর আর কী চাই। গুরুতৃপূর্ণ কথার পূর্বে দরূদ শরীফ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'গুরুতৃপূর্ণ কথা বা কাজের শুরুতে হামদ ও সানা পড়ে নিবে । তারপর আমার প্রতি দরূদ পাঠিয়ে ড৮৮৮.811700901109-00100
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।