কহজভজওত৯তরএততডরত৬৬০৯৬৪৬৮৮৬৪০০৪৬৪৬৬১৩৪৬৫৪৬৫৬৩৬জতর ৪৩৬৪ ওডরঞতকরিউজডতক৬ওকঞকজকক৪৪৪৩ কতক ও৪৬৪৪৪৩৬৪৩৩৪৪৪০৩৪৬৪৩৩৩৪৪ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এর কারণ হলো, জিবরাঈল (আ.) এসেছেন এবং আমাকে সুসংবাদ দিয়েছেন যে, আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার ওপর দরূদ পাঠ করবে, আল্লাহ তার ওপর রহমত বর্ষণ করবেন। যে আমাকে সালাম পাঠাবে, আল্লাহ তাকে সালাম পাঠাবেন। এরই কৃতজ্ঞতায় আমি আজ সিজদার মাধ্যমে তার দরবারে নেতিয়ে পড়েছি। ফযীলতসমূহের নির্যাস দরূদের মধ্যে যিকির রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুতজ্ঞতা প্রকাশ রয়েছে, রয়েছে দু'আর ফযীলত । অসংখ্য ফযীলতের এক মিলনস্থলের নাম হলো দরূদ শরীফ । সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে যে এসব ফযীলত লুফে নিবে না, সে কৃপণই বটে । যেমন হাদীস শরীফেও বলা হয়েছে, এসব ব্যক্তি কৃপণই। যে ব্যক্তি দরূদ পাঠ করে না একবারের ঘটনা । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দেয়ার উদ্দেশ্যে আসলেন । মিশ্বরের প্রথম সিঁড়িতে পা রেখে বলে ওঠলেন, আমীন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময়ও বললেন, আমীন । তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন, আমীন । খুতবা শেষে সাহাবায়ে কেরাম তার কাছে এর কারণ জানতে চাইলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি যেইমাত্র মিম্বরে পা রেখেছি, তখনই জিবরাঈল (আ.) আসলেন। তিনটি দু'আ করলেন। প্রতিটি দু'আর পর আমি বলেছি, আমীন । মূলত এগুলো দু'আ ছিলো না, ছিলো বদদু'আ। একটু ভাবুন, মসজিদে নববীর মতো পবিত্র স্থানে, সম্ভবত জুমুআর দিনে, যে দিনটি হলো, দু'আ কবুলের দিন, দু'আ করলেন জিবরাঈল (আ.) আর “আমীন' বললেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । এতগুলো বিষয় যেখানে পাওয়া গিয়েছে, সেখানে দু'আ কবুল যে হয়েছে, এর মধ্যে আর কী সন্দেহ থাকতে পারে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম দু“আটি ছিলো এই- ওই ব্যক্তির জন্য ধ্বংস, যে তার পিতা-মাতাকে বৃদ্ধ অবস্থায় পেলো অথচ খেদমত করে গুনাহ মাফ ও জান্নাত লাভে ধন্য হতে পারলো না। দ্বিতীয় বদদু'আ ছিলো, ওই ব্যক্তির জন্য ধ্বংস, যে পূর্ণ একটি রমযান অতিবাহিত করলো, অথচ গুনাহ মাফ করাতে পারলো না। যেহেতু রমযান মাসে, মহান আল্লাহ গুনাহ মাফের জন্য খুঁজে খুঁজে নেন। ড৮৮.81100001109-0010
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।