শতভাগ নিশ্চিত কবুলযোগ্য দু'আ উলামায়ে কেরাম বলেছেন, পৃথিবীতে এমন কোনো দু'আ নেই ফে কবুল হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দেয়া যেতে পারে । বুকে হাত দিয়ে কেউই এ দাবি করতে পারবে না যে, তার দু'আ নিশ্চিত কবুল হয়ে গেছে। কিন্তু দরূদ শরীফ এমন এক দু'আ, যা কবুল হওয়ার ব্যাপারে সন্দেহের অবকাশও নেই। কারণ, আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ মানুষের দরূদের পূর্বেই দরূদ পাঠান। সুতরাং তা তো কবুল হয়েছেই। সুতরাং কবুল হওয়ার ক্ষেত্রে বিন্দুমাত্র সন্দেহের সুযোগ তো আর নেই। দু'আ করার আদব তাই বুযুর্গানে দ্বীন আমাদেরকে দু'আ করার আদব শিখিয়েছেন । যখন তোমরা কোনো উদ্দেশ্য পূরণের জনা দু'আ করবে, তখন দু'আর শুরুতে ও শেষে দরূদ পড়ে নিবে । কারণ, দরূদ কবুল হয়, এটা নিশ্চিত। আর আল্লাহর শান এটা নয় যে, আগে ও পরে কবুল হবে, মাঝখানের দু'আ কবুল হবে না। তাই দু'আর আদব হলো, প্রথমে আল্লাহর হামদ-সানা, তারপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরূদ, এরপর নিজের উদ্দেশ্যকে সামনে রেখে দু'আ করা। দরূদ পাঠের সাওয়াব হাদীস শরীফে এসেছে, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সামের ওপর একবার দরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা ভার ওপর রহমত নাধিল করবেন দশবার । অন্য হাদীসে এসেছে, দরূদ পাঠকারীর দশটি গুনাহ মাফ হয়, দশটি স্তর উন্নীত হয়। (নাসায়ী শরীফ) হযরত আবদুর রহমান ইবনে আউফ (রাযি.) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনপদ থেকে বের হয়ে খেজুর বাগানে ঢুকলেন এবং সিজদায় পড়ে গেলেন। তার সঙ্গে আমার কথার প্রয়োজন ছিলো, তাই আমি অপেক্ষারত হয়ে বসে থাকলাম । কিন্তু তিনি সিজদা এত দীর্ঘ করলেন যে, আমি বিচলিত হলাম- রাসূলের প্রাণ উড়ে যায়নি তো! তাই তার হাত নাড়িয়ে দেখতে চাইলাম ৷ এভাবে অনেক সময় পার হয়ে গেলো । অবশেষে তিনি সিজদা থেকে ওঠলেন এবং দীপ্তিময় একটা ঝলক তার চেহারায় খেলা করে গেলো। আমি বলে ওঠলাম, হে আল্লাহর রাসূল! আজ আপনি এত দীর্ঘ সিজদা করেছেন, মা ইতোপূর্বে আমরা আর দেখিনি । এমনকি আমি বিচলিত হয়েছি যে, আপনার ধাণ চলে যায়নি তো! এ দীর্ঘ সিজদার কারণ কি? ড৮৮.811700901109-0010
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।