Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

হাদীস শরীফে এসেছে, যখন আলোচ্য আয়াত নাযিল হয়, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এ আয়াতে আমাদেরকে দু'টি বিষয়ের শিক্ষা দেয়া হয়েছে- সালাম ও দরূদ । সালাম কিভাবে দিতে হয়, এটা আমরা জানি । কিন্তু আপনার ওপর দব্দ পাঠ করার পদ্ধতি তো আমরা জানি না। এটা কিভাবে করতে হয়? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমরা এভাবে দরূদ পাঠ করবে- ০১৮1০০৪০০৪৪০৪০৪০৭৫৪০৪ রি ্ে 25225512111 অর্থাৎ 'হে আল্লাহ! আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরূদ পাঠান ।" এ বাক্যের মাধ্যমে বান্দার অক্ষমতার প্রতি ইঙ্গিত করা হয়েছে, যেন সে মনে করে, আমার যোগ্যতা-ইবা কতটুকু যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরূদ পড়বো । তাই নিজের অক্ষমতা সর্বপ্রথম স্বীকার করে নিচ্ছি এবং এ প্রার্থনা করছি, হে আল্লাহ! আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরূদ প্রেরণ করুন । রাসূলুল্লাহ (সা.) শান সম্পর্কে সবচে' ভালো জানেন কে? কবি গালিব যদিও চিন্তার স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন, কিন্তু মাঝে-মধ্যে এমন সব কবিতা বলতেন, হতে পারে আল্লাহ তাকে এজন্য মাফ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তার একটি চমৎকার কবিতা রয়েছে- ০5176 5158 এ 4৪1৯৮ ০৮০ ৮৪ (৮475 ০ +৮০/141) ৮2৮০1 এত 013 শর তি /০ 501১০ গালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার বিষয়টি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছে। কারণ, আমরা প্রশংসাকে যত ফেনায়িত করি না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহের মোকাবিলায় তা দশ ভাগের এক ভাগও হবে না। এটা শুধু আল্লাহ তাআলার পক্ষে সম্ভব । কারণ, আল্লাহই সবচে" বেশি জানেন, তার রাসূলের অনুপম গুণ ও মর্যাদা সম্পর্কে তাই আমরা দরূদের মাধ্যমে বিষয়টি তার ওপর ছেড়ে দিচ্ছি। হে আল্লাহ। আপনিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরূদ প্রেরণ করুন। ড৮৮৮.811700901109-00100

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।