Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 06
/ ১৮৪
📝 লেখা 📖 পিডিএফ

“হে রব! আপনার ভয়ে ।' কারণ, জীবনে আমি অনেক গুনাহ করেছিলাম । ফলে আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে, আপনার আযাব আমাকে পাকড়াও করে নিবে । আর আপনার আযাব তো খুবই কঠিন । এ আযাবের ভয়ে আমি এমনটি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার ভয়ে তুমি এরূপ করেছিলে; তাহলে যাও, তোমাকে ক্ষমা করে দিলাম । (সহীহ মুসলিম, কিতাবুত তাওবাহ) একটু চিন্তা করুন, লোকটির অসিয়ত কত নির্বদ্ধিতাপূর্ণ ছিলো । বরং একটু গভীয়ভাবে চিন্তা করলে দেখা যায়, তার এ কাজটি ছিলো কুফরী কাজ। কারণ, তার ধারণা ছিলো, সে যদি আল্লাহর হাতে পড়ে যায়, তাহলে তিনি কঠিন শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ । এ ধরনের আকীদা তো কুফরী-শিরকী আকীদা । যেন তার ধারণা, আল্লাহ ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছাইগুলো এত দূর-দুরাস্ত থেকে একত্র করতে পারবেন না। কিন্তু আল্লাহ যখন তাকে এর কারণ জিজ্ঞেস করলেন, তখন সে'উত্তর দিলো, এর কারণ ছিলো- আপনার ভয়। আর এ উত্তরেই আল্লাহ তাকে মাফ করে দিলেন। কারণ, মূলত এ ব্যক্তি কৃত গুনাহগুলোর ওপর অনুতপ্ত হয়েছিলো, লঙ্জিত হয়েছিলো, মৃত্যুর পূর্বে এজন্য অনুশোচনাও প্রকাশ করেছিলো । তাই আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। উক্ত ঘটনাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম কেন বর্ণনা করলেন? এটি বর্ণনার দ্বারা তিনি উম্মতকে এ শিক্ষা দিয়েছেন যে, আল্লাহর রহমত বান্দার কাছে শুধু একটা জিনিস দাবি করে । তাহলো, কৃত গুনাহের ওপর নির্ভেজাল অনুশোচনা প্রকাশ করবে, অনুতপ্ত হবে, লঙ্জিত হবে, তাওবা করবে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক অর্থে কৃত গুনাহগুলোর ওপর লঙ্জিত হওয়ার তাওফীক দান করুন। তাওবা করার তাওফীক দান করুন । আমাদের সকলকে তিনি দয়া করে মাফ করে দিন। আমীন। পপ বল শপ শ্র তরল ০৪০০ ড৮৮.81100001109-0010

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।